TRENDING:

Australia Can Be Out From T20 WC: আজই পাত্তা সাফ হয়ে যাবে নাকি অজিদের! ওমানের বিরুদ্ধে জিতলেও বন্ধ হবে সুপার এইটের দরজা

Last Updated:
Australia Can Be Out From T20 WC: পাল্লেকালে ঢেলে বৃষ্টি, অস্ট্রেলিয়া ভাবছে কী সর্বনাশটাই না হয়ে যাবে তাহলে তাদের
advertisement
1/4
আজই পাত্তা সাফ হয়ে যাবে নাকি অজিদের! ওমানের বিরুদ্ধে জিতলেও বন্ধ হবে সুপার এইটের দরজা
Australia Can Be Out From T20 WC: সর্বনাশের মাথায় বাড়ি আর বলে কাকে! অস্ট্রেলিয়া এখন ভেবে যাচ্ছে এ কী কাণ্ড৷ জিম্বাবোয়ের কাছে প্রথমে হার তারপর শ্রীলঙ্কার বিরুদ্ধেও হার৷ এবার অন্যদের ম্যাচে পয়েন্ট বাঁটোয়ারা হয়ে গেলে অস্ট্রেলিয়া নিজেদের ম্যাচ জিতলেও সুপার এইটে যাওয়ার পাত্তা সাফ৷
advertisement
2/4
শ্রীলঙ্কায় জিম্বাবোয়ে বনাম আয়ারল্যান্ড ম্যাচে বৃষ্টি বিঘ্ন ঘটাচ্ছে আর এটাই বড় চিন্তায় ফেলে দিয়েছে অস্ট্রেলিয়াকে৷ যদি বৃষ্টির কারণে জিম্বাবোয়ে বনাম আয়ারল্যান্ড ম্যাচ না হয় তাহলে তারা দুই দলই পয়েন্ট ভাগাভাগি করে নেবে, যেহেতু গ্রুপ পর্বে কোনও ম্যাচের জন্যেই রিজার্ভ ডে রাখা থাকে না৷
advertisement
3/4
এদিকে জিম্বাবোয়ে এবং আয়ারল্যান্ড এক পয়েন্ট করে পেলে জিম্বাবোয়ের পয়েন্ট হবে পাঁচ তারা সুপার এইটের টিকিট পেয়ে যাবে৷ অন্যদিকে অস্ট্রেলিয়া ওমানের বিরুদ্ধে নিজেদের শেষ ম্যাচ জিতলেও তাদের পয়েন্ট হবে ৪৷ ফলে তারা আর সুপার এইটে যেতে পারবে না৷
advertisement
4/4
এদিকে জিম্বাবোয়ে বনাম আয়ারল্যান্ড ম্যাচের টস পর্যন্ত নির্ধারিত সময়ে করা যায়নি৷ হালকা থেকে ঝমঝম বৃষ্টির কারণে পুরো আউটফিল্ড কভার দিয়ে ঢেকে রাখা হয়েছে৷ আয়ারল্যান্ডের বিরুদ্ধে জিম্বাবোয়ে জিতলে তো কথাই নেই এমনকি জিম্বাবোয়ে ম্যাচ না খেলে পয়েন্ট ভাগ করে নিলেও তারা সুপার এইটে উঠবে এবং ভারত অস্ট্রেলিয়ার কাঁটা সুপার এইটে এড়াতে পারবে৷
বাংলা খবর/ছবি/খেলা/
Australia Can Be Out From T20 WC: আজই পাত্তা সাফ হয়ে যাবে নাকি অজিদের! ওমানের বিরুদ্ধে জিতলেও বন্ধ হবে সুপার এইটের দরজা
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল