TRENDING:

Abhishek Sharma : অভিষেক শর্মাকে নিয়ে চাঞ্চল্যকর রিপোর্ট, বিশ্বকাপ শুরুর আগেই 'কাণ্ড' ঘটেছিল, এত বড় কথা চেপে গেল বোর্ড!

Last Updated:
Abhishek Sharma : এত বড় কথা লুকিয়ে ফেলল বিসিসিআই। অভিষেক শর্মার হাতে সেলাই পড়েছিল টি-২০ বিশ্বকাপ ২০২৬ শুরুর ঠিক আগেই।
advertisement
1/6
অভিষেক শর্মাকে নিয়ে চাঞ্চল্যকর রিপোর্ট, বিশ্বকাপ শুরুর আগেই 'কাণ্ড' ঘটেছিল একটা
বিশ্বকাপে এখনও পর্যন্ত তাঁর পারফরম্যান্স প্রত্যাশা পূরণে ব্যর্থ। ২৫ বছর বয়সী ভারতীয় ব্যাটার মারকুটে ব্যাটিং-এর জন্য পরিচিত। তবে টি-২০ বিশ্বকাপে তিনি এখনও ফ্লপ। টানা দুটি শূন্য, তার পর সুপার এইটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাত্র ১৫ রান। অভিষেক শর্মাকে নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
advertisement
2/6
গ্রুপ লিগের তিন ম্যাচ খেলে তিনটিতেই শূন্য করেছিলেন তিনি। তার পর পেটে ব্যথায় কাবু হন তিনি। ওজন কমে যায় প্রায় ২ কেজি। এর পর দলে ফিরে আসেন। তবে আর রান পাননি ভারতীয় ওপেনার।
advertisement
3/6
এবার অভিষেক শর্মাকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য এল সামনে। জানা গিয়েছে, লের অফিসিয়াল ফটোশুটের সময় অভিষেকের হাতে কেটে গিয়েছিল। ফলে তাঁর হাতে সেলাই পর্যন্ত হয়। তবে সেটা বেমালুম লুকিয়ে রাখে বোর্ড।
advertisement
4/6
হাতে এত বড় চোট সত্ত্বেও বিশ্বকাপের প্রথম ম্যাচে আমেরিকার বিরুদ্ধে খেলতে নেমেছিলেন তিনি। তবে প্রথম ম্যাচেও অভিষেক শর্মা রান পাননি। আর সেই চোটের কথাও কেউ জানতে পারেনি।
advertisement
5/6
আমেরিকার বিরুদ্ধে খেলার পর অভিষেক শর্মার সংক্রমণ হয়, প্রবল পেটে ব্যথার জন্য তাঁকে হাসপাতালেও ভর্তি হতে হয়। এর পর সুস্থ হয়ে পাকিস্তানের বিরুদ্ধে মাঠে ফেরেন। কিন্তু ওই ম্যাচেও খাতা খুলতে পারেননি।
advertisement
6/6
কিছু সমর্থক বলছেন, একে তো হাতে চোট, তার উপর সংক্রমণ, এর জেরেই অভিষেক ঠিকমতো পারফর্ম করতে পারছেন না। তবে এই দাবি কতটা সত্যি তা জানা এখনই সম্ভব নয়।
বাংলা খবর/ছবি/খেলা/
Abhishek Sharma : অভিষেক শর্মাকে নিয়ে চাঞ্চল্যকর রিপোর্ট, বিশ্বকাপ শুরুর আগেই 'কাণ্ড' ঘটেছিল, এত বড় কথা চেপে গেল বোর্ড!
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল