Abhishek Sharma in T20 World Cup 2026: নেদারল্যান্ডসের বিরুদ্ধে ফের শূন্য অভিষেক শর্মার! বিশ্বকাপে লজ্জার রেকর্ড বিশ্বের সেরা টি২০ ব্যাটারের
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Abhishek Sharma in T20 World Cup 2026: নেদারল্যান্ডস ম্যাচে ভারতীয় দল থেকে বিশ্রাম দেওয়া হয়েছে দুই তারকাকে। এদিন ওপেনিংয়ে নেমে ফের ব্যর্থ হলেন বিশ্বের সেরা টি২০ ব্যাটার অভিষেক শর্মা।
advertisement
1/5

বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বড় পরিবর্তন হল ভারতীয় দলে। শেষ ম্যাচ ভারতীয় দলের কাছে গুরুত্বহীন, কারণ ইতিমধ্যেই ভারতীয় দল শেষ আটে পৌঁছে গিয়েছে। তাই এবার ভারতীয় দল থেকে বিশ্রাম দেওয়া হয়েছে দুই তারকাকে।
advertisement
2/5
আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিরুদ্ধে শেষ ম্যাচে অক্ষর প্যাটেলের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন ওয়াশিংটন সুন্দর এবং কুলদীপের পরিবর্তে খেলবেন অর্শদীপ সিং।
advertisement
3/5
দীর্ঘ দিন পরে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ভারত টসে জিতেছে, ব্যাটিং করার সিদ্ধান্ত নেন সূর্যকুমার। ওপেনিংয়ে নেমে ফের ব্যর্থ হলেন বিশ্বের সেরা টি২০ ব্যাটার অভিষেক শর্মা।
advertisement
4/5
এদিন ৩ বলে ০ করে আরিয়ান দত্তের বলে বোল্ড হন অভিষেক শর্মা। এই নিয়ে বিশ্বকাপের ৩ ম্যাচ খেলে ৩ ম্যাচেই ০ করলেন অভিষেক। এখনও টি২০ বিশ্বকাপে মোট ৮ বল খেলেছেন অভিষেক, মোট রান শূন্য। এর আগে ভারতের হয়ে সর্বোচ্চ ৩ বার শূন্য রানে আউট হয়েছেন আশিস নেহরা, লজ্জার সেই রেকর্ড ছুঁলেন অভিষেক শর্মা।
advertisement
5/5
সুপার এইটে ৩টি ম্যাচ খেলবে ভারত। ভারতের অন্যতম ভরসাযোগ্য অভিষেক শর্মার ফর্ম নিশ্চিত ভাবে চিন্তায় রাখবে টিম ইন্ডিয়াকে।