TRENDING:

Bengal Weather : বর্ষা এবার বিদায় নিচ্ছে কবে? জানিয়ে দিল আবহাওয়া দফতর, পুজোর আগে এমন খবর, আশঙ্কা বাড়ল আরও

Last Updated:
Bengal Weather Update- আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্য়ায় বলেছেন, পুজো এবার বর্ষার মধ্যেই পড়েছে। ফলে বৃষ্টির আশঙ্কা থাকছেই। এখনই বর্ষা বিদায়ের কোনও সম্ভাবনা নেই। সেপ্টেম্বর মাস এমনিতেই বর্ষার মধ্যে থাকে। সাধারণত অক্টোবরের ১০ তারিখের পর থেকে বর্ষা বিদায় শুরু হয়।
advertisement
1/6
বর্ষা এবার বিদায় নিচ্ছে কবে? জানিয়ে দিল আবহাওয়া দফতর, পুজোর আগে বড় খবর
একের পর এক নিম্নচাপ। যার জেরে বৃষ্টি যেন আর কমছে না এবার বঙ্গে। টানা বর্ষমে রাস্তাঘাটের অবস্থা খারাপ। নিত্যদিন ঘটছে দুর্ঘটনা। এর মধ্যে অনেকে আশঙ্কা করছেন, এবার পুজোতেও হয়তো বৃষ্টিতে ভাসবে বাংলা!
advertisement
2/6
বহু বছর এমন বৃষ্টি হয়নি বাংলায়। এমনকী দেশের বহু অংশ এখন জলের তলায়। পঞ্জাবে ২৫ বছরে এমন বৃষ্টি হয়নি। সব জেলা জলের তলায়। এখন সবার মনেই প্রশ্ন, এমন বৃষ্টি আর কতদিন পর্যন্ত হবে!
advertisement
3/6
নতুন করে নিম্নচাপের প্রভাবে আবার বৃষ্টি শুরু হয়েছে বাংলাজুড়ে।জানা যাচ্ছে, আপাতত বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি উপকূল ও সংলগ্ন পশ্চিমের জেলাগুলিতে।বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রামে। বৃহস্পতি ও শুক্রবারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতে। বৃহস্পতিবার কলকাতা, হাওড়া, হুগলিতে বৃষ্টি হবে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া দিতে পারে।
advertisement
4/6
আগামী ৪৮ ঘণ্টা বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। উপরের দিকের জেলাগুলিতে বৃষ্টি বেশি হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তা হলে বর্ষার বিদায় কবে থেকে শুরু হবে বাংলায়!
advertisement
5/6
আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্য়ায় বলেছেন, পুজো এবার বর্ষার মধ্যেই পড়েছে। ফলে বৃষ্টির আশঙ্কা থাকছেই। এখনই বর্ষা বিদায়ের কোনও সম্ভাবনা নেই। সেপ্টেম্বর মাস এমনিতেই বর্ষার মধ্যে থাকে। সাধারণত অক্টোবরের ১০ তারিখের পর থেকে বর্ষা বিদায় শুরু হয়। এবারও তার আগে বর্ষা বিদায়ের কোনও সম্ভাবনা নেই।
advertisement
6/6
আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্য়ায় আরও বলেছেন, এবার পুজোয় কোন কোন দিন বৃষ্টি হবে, আদৌ বৃষ্টি হবে কি না তা এখন থেকেই বলা সম্ভব নয়। কারণ পুজো এবার মাসের শেষে। ফলে এত তাড়াতাড়ি আবহাওয়ার পূর্বাভাস দেওয়া সম্ভব নয়।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Bengal Weather : বর্ষা এবার বিদায় নিচ্ছে কবে? জানিয়ে দিল আবহাওয়া দফতর, পুজোর আগে এমন খবর, আশঙ্কা বাড়ল আরও
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল