Weather Alert: সকাল থেকে ভাসছে বাংলা, ফের আকাশ ভাঙা বৃষ্টির পূর্বাভাস কয়েক জেলায়, দেখুন তালিকা
- Reported by:SARMISTHA BANERJEE BAIRAGI
- Published by:Shubhagata Dey
Last Updated:
Rain Alert: দক্ষিণের বেশ কিছু জেলা উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা-মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
advertisement
1/7

*দুই বঙ্গেই জাকিয়ে বসেছে বর্ষা। বেশ কয়েকদিন ভারী বৃষ্টিতে ভিজেছে উত্তরবঙ্গের একাধিক জেলা। চলতি সপ্তাহেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের অনেক জেলায় জোর বর্ষণ চলেছে। বুধেও কলকাতার একাধিক জায়গাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফাইল ছবি।
advertisement
2/7
*বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর। আবারও ঝড়-বৃষ্টির তাণ্ডব চলবে উত্তরে। উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলা যেমন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ফাইল ছবি।
advertisement
3/7
*কোচবিহার ও আলিপুরদুয়ারে বৃষ্টি বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। প্রবল ঝড়-বৃষ্টির তাণ্ডবে আবারও নাকাল হবে উত্তরবঙ্গের মানুষেরা । একইভাবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা প্রবল বর্ষণে ভিজবে। ফাইল ছবি।
advertisement
4/7
*দক্ষিণের বেশ কিছু জেলা উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা-মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ফাইল ছবি।
advertisement
5/7
*পুরুলিয়ায় তাপমাত্রার পারদ অনেকটাই পরিবর্তন হয়েছে। তীব্র গরমের হাত থেকে অনেকটাই রেহাই পেয়েছে জেলার মানুষ। মঙ্গলবার প্রায় সারাদিন ধরেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে গোটা জেলা জুড়ে। ফাইল ছবি।
advertisement
6/7
*পুরুলিয়ায় বুধবার সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াস বলে জানিয়েছে হাওয়া অফিস। তীব্র গরমের মধ্যে এই প্রথম তাপমাত্রার পারদ এতখানি কমেছে পুরুলিয়ায়। গরমের হাত থেকে অনেকটাই রেহাই পেয়েছে জেলার মানুষ। ফাইল ছবি।
advertisement
7/7
*উত্তর ও দক্ষিণবঙ্গে তীব্র মাত্রায় ঝড়বৃষ্টি হলেও আগামী ১-২ দিনের মধ্যে বৃষ্টির পরিমাণ কমবে দক্ষিণবঙ্গে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী দু-তিন দিনের মধ্যে ফের তাপমাত্রার পারদ বাড়বে। দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলায়। তবে আগের মত তীব্র গরম আর পড়বে না। ফাইল ছবি।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Weather Alert: সকাল থেকে ভাসছে বাংলা, ফের আকাশ ভাঙা বৃষ্টির পূর্বাভাস কয়েক জেলায়, দেখুন তালিকা