West Bengal Cyclonic Circulation Update: বৃষ্টি কমলেই দক্ষিণবঙ্গে খেলা বদল, উত্তরে এবার বজ্র-বিদ্যুৎ, শিলাবৃষ্টির ছোবল, লেটেস্ট ওয়েদার আপডেট
- Reported by:Sujoy Ghosh
- Published by:Debalina Datta
Last Updated:
West Bengal Cyclonic Circulation Update: সপ্তাহ জুড়ে বৃষ্টিপাতের আশঙ্কা পাহাড় থেকে সমতলে! কী বলছে হাওয়া অফিস
advertisement
1/8

এপশ্চিমী ঝামেলা বিস্তৃত রয়েছে৷ এর মধ্যে দিয়ে রয়েছে সক্রিয় অক্ষরেখা৷ যা লোয়ার থেকে আপার ট্রপোস্ফিয়ার পর্যন্ত বিস্তৃত রয়েছে৷ এটি ৩.১ কিমি উঁচুতে বিস্তৃত রয়েছে, সমুদ্রতলের উপর দিয়ে৷
advertisement
2/8
অন্যদিকে অসমের উপর দিয়ে একটি সাইক্লোনিক সার্কুলেশন বিস্তৃত কয়েছে৷ এটি সমুদ্রতলের ১.৫ মিটার উঁচু পর্যন্ত বিস্তৃত রয়েছে৷ এছাড়াও আরও একটি সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে দক্ষিণ পাকিস্তানের উপর দিয়ে৷ এটি সমুদ্রতল থেকে ১.৫ কিমি উপর পর্যন্ত বিস্তৃত রয়েছে৷
advertisement
3/8
এদিকে এই অ্যাকটিভ ওয়েদার চ্যানেলগুলির জন্য হিমালয় পার্বত্য সংলগ্ন পশ্চিমবঙ্গ জেলাগুলির বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ এদিকে এছাড়াও একাধিক জায়গায় শিলাবৃষ্টির অ্যালার্ট রয়েছে৷ তবে দক্ষিণবঙ্গে এই মুহূর্তে বড় কোনও ঝড়-বৃষ্টির পূর্বাভাস না থাকলেও এই জেলাগুলিতেও আবহাওয়ার বদল রয়েছে৷ পাশাপাশি দক্ষিণের জেলায় বাড়বে তাপমাত্রা৷
advertisement
4/8
সপ্তাহ জুড়ে বৃষ্টির সম্ভাবনা পাহাড় থেকে সমতলে। ফের একবার কনকনে হাড় কাঁপানো ঠান্ডার সঙ্গে ঘন কুয়াশায় ঢাকবে চারিদিক। শীতের বিদায় বেলায় বারে বারে ভোল পাল্টাচ্ছে উত্তরের আবহাওয়া।
advertisement
5/8
সোমবার শৈল শহর দার্জিলিংয়ে হাড়কাঁপানো ঠান্ডা সঙ্গে ঘন কুয়াশা তার মাঝেই অব্যাহত বৃষ্টির পূর্বাভাস। উত্তরের পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং, জলপাইগুড়ি আলিপুরদুয়ার,এবং কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা সঙ্গে ফুরফুরে ঠাণ্ডা হাওয়া।
advertisement
6/8
বিশেষ করে উত্তরের পার্বত্য এলাকাগুলিতে শীতের দাপট। দিনের সাথে সাথে পারদ আরো কমলেও বৃষ্টির শেষেই ভোল পাল্টাবে উত্তরের আবহাওয়া। চলতি সপ্তাহে পাহাড় থেকে শুরু করে সমতল সব জায়গাতেই বৃষ্টির আশঙ্কা। দার্জিলিঙে হতে পারে তুষারপাত।
advertisement
7/8
আই এম ডি অনুযায়ী, আগামী ৪-৫ দিন উত্তরের উপরের দিকের জেলাগুলিতে দফায় দফায় চলবে বৃষ্টিপাত। উত্তরের পার্বত্য এলাকাগুলিতে এখনো শীতের আমেজ অব্যাহত থাকলেও সমতলে ইতিমধ্যে উষ্ণতার ছোঁয়া।
advertisement
8/8
হওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী,আগামী কয়েকদিন উত্তরবঙ্গ জুড়ে প্রত্যেকটি জেলায় হালকা পারদ কমলেও বৃষ্টির পরেই ৩৬০° অ্যাঙ্গেলে ভোল পাল্টাবে উত্তরের আবহাওয়া। চারিদিকে বৃষ্টির মাঝেই সাদা বরফের চাদরে মুড়তে পারে দার্জিলিং।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
West Bengal Cyclonic Circulation Update: বৃষ্টি কমলেই দক্ষিণবঙ্গে খেলা বদল, উত্তরে এবার বজ্র-বিদ্যুৎ, শিলাবৃষ্টির ছোবল, লেটেস্ট ওয়েদার আপডেট