TRENDING:

Paschim Medinipur News: গরুতে টানা গাড়ি, অবলুপ্তির পথে, জানুন এই গাড়ি সম্পর্কে

Last Updated:
সভ্যতার উন্নতির সঙ্গে সঙ্গে হারিয়ে যাচ্ছে গ্রামীণ এই বিশেষ যান। অথচ, এক সময় গ্রাম বাংলার পরিপূরক যান-বাহন বলতে এটিকেই বোঝাত।
advertisement
1/6
'ভিনটেজ' গরুর গাড়ি, জানেন এর গুরুত্ব ছিল কতটা?
সভ্যতার উন্নতির সঙ্গে সঙ্গে ক্রমেই হারিয়ে যাচ্ছে প্রাচীন নানান যানবাহন। যাদের মধ্যে অন্যতম গরুর গাড়ি বা গরুতে টানা গাড়ি।
advertisement
2/6
কিছু বছর পর পেছনে গেলেই গ্রাম্য এলাকায় নানান কাজে ব্যবহার হত গরু বা বলদে টানা গরুর গাড়ি। ঘরে ধান তোলা কিংবা নানান ভারী জিনিস বওয়ার কাছে ব্যবহৃত হত।
advertisement
3/6
জানা যায়, বাঁশ, কাঠ দিয়ে তৈরি করা হত এই গাড়ি। দুদিকে থাকত কাঠের চাকা। সামনে জোয়াল অর্থাৎ বাঁশের দন্ড রাখা থাকত দুদিকে দুটো থাকা বলদদের উপর। বলদরা টেনে নিয়ে যেত গাড়িটিকে।
advertisement
4/6
এখনও জঙ্গলমহলের বিভিন্ন এলাকা ঝাড়গ্রাম এমনকি পশ্চিম মেদিনীপুর জেলার একাধিক গ্রামীন এলাকায় দেখা মেলে গরুর গাড়ি। তবে খুব মন্থর গতিতে চলায় ধীরে ধীরে লুপ্তপ্রায় হচ্ছে এই বিশেষ যান।
advertisement
5/6
সভ্যতার উন্নতির সঙ্গে সঙ্গে ট্রাক্টর কিংবা বিভিন্ন ইঞ্জিন চালিত গাড়ির সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এই গরুর গাড়ির চাহিদা কমেছে। হাতেগোনা কয়েকটি বাড়িতে থাকলেও সকলের বাড়িতে নেই গরুর গাড়ি। স্বাভাবিকভাবে বর্তমান প্রজন্মের কাছে অপরিচিত এই বিশেষ গ্রামীণ যান।
advertisement
6/6
পশ্চিম মেদিনীপুরের ঘাটালের এক কৃষক বলেন, শীতকালীন সময়ে ধান তোলার মরশুমে গরু গাড়ির ব্যবহার করি। সেক্ষেত্রে অনেকটাই অর্থ সাশ্রয় হয় বাড়িতে থাকা গরু এবং গাড়ি ব্যবহারের ফলে সে অর্থ বেঁচে যায়।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Paschim Medinipur News: গরুতে টানা গাড়ি, অবলুপ্তির পথে, জানুন এই গাড়ি সম্পর্কে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল