TRENDING:

West Bengal Election 2021 Phase 4: মন্দিরে পুজো দিয়ে সকাল শুরু, বেলা গড়াতেই তুললেন একের পর এক অভিযোগ, ভোটের দিনে কাঞ্চন মল্লিক...

Last Updated:
ভোটের দিন (West Bengal Assembly Election 2021 Phase 4) উত্তরপাড়ার বিজেপি প্রার্থী প্রবীর ঘোষালের পাড়া দিয়ে ঘোরা শুরু করেন কাঞ্চন। বেশ কিছু জায়গায় তৃণমূলের এজেন্ট বসতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ জানিয়েছেন তিনি।
advertisement
1/5
পুজো দিয়ে শুরু, বেলা গড়াতেই তুললেন একের পর এক অভিযোগ, ভোটের দিনে কাঞ্চন মল্লিক
*ভোটের দিন সকাল সকাল স্নান সেরে ডেনিম রঙা জিনসের সঙ্গে পরে নেন হলুদ পাঞ্জাবি। তারপর বাড়ি থেকে বেরিয়ে মন্দিরে পুজো দিয়ে শুরু হয় উত্তরপাড়ার তৃণমূল প্রার্থী কাঞ্চন মল্লিকের বুথ পরিদর্শন। তথ্য ও ছবিঃ আবীর ঘোষাল। 
advertisement
2/5
*এ দিন উত্তরপাড়ার বিজেপি প্রার্থী প্রবীর ঘোষালের পাড়া দিয়ে ঘোরা শুরু করেন কাঞ্চন। বেশ কিছু জায়গায় তৃণমূলের এজেন্ট বসতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ জানিয়েছেন তিনি।  
advertisement
3/5
*এ দিকে, বুথের ১০০ মিটারের মধ্যে বিজেপির পোস্টার ছিল বলেও অভিযোগ জানিয়েছেন কাঞ্চন। তিনি প্রশ্ন তোলেন, বুথের ১০০ মিটারের মধ্যে কেন বিজেপির পোস্টার? যদিও তাঁর প্রশ্নের কোনও সদুত্তর তিনি পাননি বলেই দাবি।  
advertisement
4/5
*কাঞ্চনের দাবি, "আমার সঙ্গে কারও ব্যক্তিগত শত্রুতা নেই। আমার সঙ্গে সকলের সম্পর্ক ভাল। আমি চাই শান্তিপূর্ণ ভোট হোক।" 
advertisement
5/5
*কাঞ্চন মল্লিকের সঙ্গে এ দিন  বুথ ইউনিয়ন গার্লস হাইস্কুলে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসা হয় কাঞ্চনের। অভিনেতা বলেন,  "বাংলা কি রনোথম্বর হয়ে গিয়েছে!"
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
West Bengal Election 2021 Phase 4: মন্দিরে পুজো দিয়ে সকাল শুরু, বেলা গড়াতেই তুললেন একের পর এক অভিযোগ, ভোটের দিনে কাঞ্চন মল্লিক...
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল