Temperature Rising: গরমে চাঁদি ফাটবে বলে, মাঘেই দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়ছে হুড়মুড়িয়ে, উত্তরে এখনও দুর্যোগের অশনি
- Reported by:Sujoy Ghosh
- Published by:Debalina Datta
Last Updated:
Temperature Rising: বারে বারে মুড সুইং উত্তরের আবহাওয়ার! কনকনে ঠান্ডার মাঝে ফের বৃষ্টির পূর্বাভাস দার্জিলিংয়ে
advertisement
1/7

ধাঁইধাঁই করে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বাড়ছে তাপমাত্রা, আইএমডি-র ওয়েদার আপডেট অনুসারে গড় তাপমাত্রার থেকে এক ধাক্কায় বেড়ে যাচ্ছে ৫ ডিগ্রি সেলসিয়াস৷ এদিকে তার সঙ্গে পরিস্থিতি আরও খারাপ করছে কুয়াশা৷ পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র রয়েছে ঘন কুয়াশার চাদর৷
advertisement
2/7
এদিকে এখনও পশ্চিমী ঝঞ্ঝার প্রকোপে উত্তরবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা৷ ফলে এখনও বেশ ঠান্ডার অনুভূতি রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে৷
advertisement
3/7
ফের মুড সুইং উত্তরের আবহাওয়ার কনকনে ঠান্ডার সঙ্গে ঘন কুয়াশা মেঘে ঢাকা আকাশ,এরই মাঝে শৈল শহরে জারি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস। বৃষ্টি যেন পিছু ছাড়ছে না উত্তরবঙ্গের আর এতেই নাজেহাল উত্তরবঙ্গবাসী।
advertisement
4/7
সোমবার সকাল থেকেই ঘন কুয়াশার চাদরে মুড়েছে পাহাড় দিন গড়ালেই শৈল শহরের উঁচু পার্বত্য এলাকা গুলিতে হতে পারে বৃষ্টিপাত।একদিকে ঘন কুয়াশা অন্যদিকে বৃষ্টি সবমিলিয়ে উত্তরের পাঁচ জেলাতেই জমজমাটি শীতের আমেজ।
advertisement
5/7
ঘন কুয়াশায় দৃষ্টি শূন্য চারিদিক তার মাঝে কনকনে ঠান্ডার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি, হু হু করে কমছে পারদ। সব মিলিয়ে উত্তুরে হাওয়ার দাপটে উত্তরবঙ্গ জুড়ে ফের একবার জাঁকিয়ে শীতের আমেজ।
advertisement
6/7
আই এম ডি অনুযায়ী, আগামী ৪-৫ দিন উত্তরের উপরের দিকেরজেলাগুলিতে শীত আরও বাড়বে। বৃষ্টির পর ফের একবার হার কাঁপানো শীতে কাঁপবে গোটা উত্তরবঙ্গ।
advertisement
7/7
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন উত্তরবঙ্গ জুড়ে হাড় কাঁপানো ঠান্ডা। জারি রয়েছে ঘন কুয়াশার এলার্ট। চলতি সপ্তাহের উইকেন্ডেই বৃষ্টির মাঝে শৈল শহরে তুষারপাতের সম্ভাবনা। সব মিলিয়ে দারুন মুডে উত্তরের আবহাওয়া।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Temperature Rising: গরমে চাঁদি ফাটবে বলে, মাঘেই দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়ছে হুড়মুড়িয়ে, উত্তরে এখনও দুর্যোগের অশনি