TRENDING:

অহরহ মুড বদলাচ্ছে আবহাওয়া... দিনে গরম, রাতে ঠান্ডা! আগামী সপ্তাহে কেমন থাকবে আবহাওয়া? রইল আপডেট

Last Updated:
আবহাওয়াবিদরা মনে করেন, সবুজ জঙ্গলে ঘেরা এলাকায়ও তাপমাত্রার পারদ বাড়ছে। তবে ধীরে ধীরে তাপমাত্রা এতটাই ঊর্ধ্বমুখী জঙ্গল লাগোয়া এলাকায় তাপমাত্রা পারদ ছুঁয়েছে ২৮ ডিগ্রিতে। মেদিনীপুর এবং ঝাড়গ্রামের পার্শ্ববর্তী জেলা বাঁকুড়াতে সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৩.৩ ডিগ্রি। একইভাবে পুরুলিয়ার তাপমাত্রা ২৯.৩ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৪ ডিগ্রি। যা বেশ অনেকটাই।
advertisement
1/6
অহরহ মুড বদলাচ্ছে আবহাওয়া... দিনে গরম, রাতে ঠান্ডা! আগামী সপ্তাহে কেমন থাকবে আবহাওয়া?
বাংলার মাঘ মাস যতই শেষের দিকে ততই বেড়ে চলেছে তাপমাত্রার পারদ।বাড়ছে গরম। দিন যত গড়াচ্ছে ততই ঊর্ধ্বমুখী হচ্ছে তাপমাত্রা। সকালের দিকে সামান্য ঠান্ডা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে তাপমাত্রার পারদ। বীরভূম থেকে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর কিংবা ঝাড়গ্রাম এর তাপমাত্রা ঊর্ধ্বমুখী। আবহাওয়া বদলাচ্ছে, বাড়ছে রোগ অসুখের সংখ্যা।
advertisement
2/6
প্রতিদিনই একটু একটু করে তাপমাত্রা বাড়ছে। রবিবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা ঊর্ধ্বমুখী। সকাল থেকে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে রোদের প্রখরতা। জঙ্গলমহল ঝাড়গ্রামের পাশাপাশি জঙ্গলমহলের বিভিন্ন এলাকায় বেশ গরম অনুভূত হচ্ছে। রাত্রের দিকে সামান্য ঠান্ডা থাকলেও দিনের বেলায় ঠান্ডা উধাও। বেলা যতই বাড়ছে পারদ ঊর্ধ্বমুখী হচ্ছে।
advertisement
3/6
আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী জঙ্গলমহলের তাপমাত্রা আগামী দিন বাড়বে। রবিবার জঙ্গলমহল ঝাড়গ্রাম এর সর্বোচ্চ তাপমাত্রা ২৬.৯ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৫.১ ডিগ্রি। একইভাবে খড়্গপুরের কলাইকুন্ডা এলাকার তাপমাত্রা সর্বোচ্চ ২৭.৪ এবং সর্বনিম্ন ১৫ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে বেশ অনেকটাই বেশি। একইভাবে মেদিনীপুর শহরের তাপমাত্রা সর্বোচ্চ ২৮ এবং সর্বনিম্ন ১৫.১ ডিগ্রি।(তথ্য ও ছবি : রঞ্জন চন্দ)
advertisement
4/6
আবহাওয়াবিদরা মনে করেন, সবুজ জঙ্গলে ঘেরা এলাকায়ও তাপমাত্রার পারদ বাড়ছে। তবে ধীরে ধীরে তাপমাত্রা এতটাই ঊর্ধ্বমুখী জঙ্গল লাগোয়া এলাকায় তাপমাত্রা পারদ ছুঁয়েছে ২৮ ডিগ্রিতে। মেদিনীপুর এবং ঝাড়গ্রামের পার্শ্ববর্তী জেলা বাঁকুড়াতে সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৩.৩ ডিগ্রি। একইভাবে পুরুলিয়ার তাপমাত্রা ২৯.৩ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৪ ডিগ্রি। যা বেশ অনেকটাই।(তথ্য ও ছবি : রঞ্জন চন্দ)
advertisement
5/6
একইভাবে সৈকত শহর পূর্ব মেদিনীপুরের বিভিন্ন জায়গায় যেমন দিঘা, হলদিয়া কিংবা কাঁথিতেও তাপমাত্রা অনেকটাই ঊর্ধ্বমুখী। দক্ষিণবঙ্গের তাপমাত্রা ক্রমশ বাড়ছে। সৈকত শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৮এবং সর্বনিম্ন ১৫.৬ ডিগ্রি। একইভাবে হলদিয়াতে সর্বোচ্চ তাপমাত্রা ২৭.৯ এবং সর্বনিম্ন ১৫.৪ ডিগ্রি। শুধু তাই নয় বীরভূমের শ্রীনিকেতনের সর্বোচ্চ তাপমাত্রা ২৫.৩এবং সর্বনিম্ন ১২.৪ ডিগ্রি।(তথ্য ও ছবি : রঞ্জন চন্দ)
advertisement
6/6
স্বাভাবিকভাবে দক্ষিণবঙ্গ জুড়ে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে পারদ। রাত হলেই ঠান্ডা আবহাওয়া। স্বাভাবিকভাবে শীতের মাস মাঘ মাসেও বেশ চড়া আবহাওয়া দক্ষিণ বঙ্গ জুড়ে। চিকিৎসকেরা মনে করছেন এই পরিস্থিতিতে বাড়ছে রোগ অসুখের পরিমাণ।(তথ্য ও ছবি : রঞ্জন চন্দ)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
অহরহ মুড বদলাচ্ছে আবহাওয়া... দিনে গরম, রাতে ঠান্ডা! আগামী সপ্তাহে কেমন থাকবে আবহাওয়া? রইল আপডেট
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল