TRENDING:

Tarapith Mandir: তারাপীঠে তারা মা-র মন্দিরে বড়সড় রদবদল, একাধিক মন্দির এখন নতুন জায়গায়, ভক্তরা আকূল

Last Updated:
Tarapith Mandir: তারাপীঠে বিভিন্ন মন্দিরের স্থান পরিবর্তন, না জানলে মন্দির দর্শন বৃথা! তিনটি মন্দিরের স্থান কোথায় এবং কেন পরিবর্তন করা হচ্ছে।
advertisement
1/6
মন্দিরে বড়সড় রদবদল, তারাপীঠে একাধিক মন্দির এখন নতুন জায়গায়, ভক্তরা আকূল
তারাপীঠ মন্দিরে একাধিক রদবদল, বীরভূমে মা তারার দর্শনে রোজ ভিড় জমান লক্ষ-লক্ষ ভক্ত৷ কিন্তু আপনি যদি এখন যেতে চান তাহলে জেনে নিন নতুন পরিবর্তনের কথা৷
advertisement
2/6
বীরভূমে তারাপীঠের মা তারা মন্দির ঘুরতে আসছেন! তবে মা তারার মন্দির চত্বরের মধ্যে অবস্থিত বেশ কয়েকটি মন্দির স্থানান্তরিত করা হয়েছে।বিস্তারিত না জানলে পস্তাতে হবে।
advertisement
3/6
অক্ষয় তৃতীয়া উপলক্ষে মন্দির সাজানো হয়েছে এবং তার পাশাপাশি যেহেতু তিনটি মন্দির স্থানান্তরিত করা হচ্ছে সেই কারণে পুরো মন্দির ফুল মালা দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। নতুন মন্দিরের অভিষেক করার পর ঢাক ঢোল বাজিয়ে নতুন মন্দিরে মূর্তি স্থাপন করা হবে।
advertisement
4/6
বীরভূমের মধ্যে অবস্থিত রয়েছে তারাপীঠ মা তারার মন্দির। আর এই মা তারার মূল গর্ভ গৃহের বাইরে অবস্থিত রয়েছে মোট তিনটি মন্দির। বামদেব মন্দির নারায়ণ মন্দির এবং হনুমান মন্দির।সেই তিনটি মন্দিরের স্থান বিশেষ কারণে পরিবর্তন করা হচ্ছে।তাই তারাপীঠ আসার আগে জেনে নিন কোথায় স্থান পরিবর্তন করা হয়েছে।
advertisement
5/6
তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানান তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদ এর তরফ থেকে তারাপীঠ মন্দিরের উন্নয়ন করা হচ্ছে।আর সেই মতই মা তারার মূল মন্দিরের পাশে অবস্থিত বামদেব নারায়ণ এবং হনুমান মন্দির সরিয়ে তার পিছনে নতুন মন্দিরে স্থানান্তরিত করা হচ্ছে।
advertisement
6/6
এক কথায় তারাপীঠ মন্দিরে এক দিকে যখন অক্ষয় তৃতীয়ার জন্য ভক্ত সমাগম ঘটেছে ঠিক অন্য জায়গায় যেহেতু তিনটি মন্দির নতুনভাবে সংস্কার করা হচ্ছে, সেই কারণে ও সাজে সাজা রব তারাপীঠ মন্দিরে। তাই এবার তারাপীঠ মন্দির দর্শনে এলে নতুন মন্দিরের দেখা মিলবে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Tarapith Mandir: তারাপীঠে তারা মা-র মন্দিরে বড়সড় রদবদল, একাধিক মন্দির এখন নতুন জায়গায়, ভক্তরা আকূল
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল