TRENDING:

Saraswati Puja 2024: পুরনো ঘরানার মূর্তি ছেড়ে সরস্বতী প্রতিমাতেও আধুনিকতার ছোঁয়া

Last Updated:
দুর্গাপুজো, কালীপুজোর পর এবার সরস্বতী প্রতিমাতেও আধুনিকতার ছোঁয়া। প্রতিমা শিল্পীদের শেষ মুহূর্তের ব্যস্ততা তুঙ্গে
advertisement
1/7
পুরনো ঘরানার মূর্তি ছেড়ে সরস্বতী প্রতিমাতেও আধুনিকতার ছোঁয়া
পুরনো ঘরানা থেকে বেরিয়ে এসে সরস্বতীর মূর্তিতেও লেগেছে আধুনিকতার ছোঁয়া। তা বানাতেই ব্যস্ত মৃৎশিল্পীরা। ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
advertisement
2/7
রাত পেরোলেই সরস্বতী পুজোর ধুম লেগে যাবে, আর সেই কারণেই মৃৎশিল্পীরা ব্যস্ত মূর্তিতে শেষ তুলির টান দিতে।
advertisement
3/7
নদিয়ার চর ব্রহ্মনগরের মৃৎশিল্পী অনন্তনাথ পাল ও তাঁর কারিগরেরা দিন-রাত জেগে তৈরি করছেন বিভিন্ন ধরনের সরস্বতীর মূর্তি।
advertisement
4/7
১,০০০ টাকা থেকে শুরু করে ৮,০০০ টাকা মূল্যের সরস্বতী প্রতিমার বরাত দিয়েছে বিভিন্ন বিদ্যালয়, কলেজ ও বাড়ি।
advertisement
5/7
শিল্পী অনন্তনাথ পাল দশ বছরেরও বেশি সময় ধরে বানিয়ে চলেছেন বিভিন্ন দেবদেবীর মূর্তি। আর তা পাড়ি দিয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে।
advertisement
6/7
এ বছর সরস্বতী পুজোতেও চরম ব্যস্ততা লক্ষ্য করা গেল তাঁর মূর্তি গড়ার কারখানায়। মূর্তিতে দেওয়া হচ্ছে শিল্পীর হাতের শেষ ছোঁয়া।
advertisement
7/7
এই সমস্ত মূর্তিগুলোই আগামীকাল পাড়ি দিতে চলেছে বিভিন্ন বিদ্যালয়, কলেজ ও পাড়ার পুজো প্যান্ডেলে। ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Saraswati Puja 2024: পুরনো ঘরানার মূর্তি ছেড়ে সরস্বতী প্রতিমাতেও আধুনিকতার ছোঁয়া
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল