TRENDING:

প্রহর গুনছে নৈহাটি, বড়মার পুজোয় এবার থাকবে বিরাট চমক, আজ হল 'বড় কাজ'

Last Updated:
Naihati Boroma- নৈহাটির জাগ্রত বড় মা কালীর পুজো এবার ১০১ তম বর্ষ, এদিন মায়ের কাঠামো পুজোর মধ্যে দিয়েই শুরু হল এবারের সুউচ্চ কালী প্রতিমা তৈরীর কাজ।
advertisement
1/6
প্রহর গুনছে নৈহাটি, বড়মার পুজোয় এবার থাকবে বিরাট চমক, আজ হল 'বড় কাজ'
নৈহাটির জাগ্রত বড় মা কালীর পুজো এবার ১০১ তম বর্ষ, এদিন মায়ের কাঠামো পুজোর মধ্যে দিয়েই শুরু হল এবারের সুউচ্চ কালী প্রতিমা তৈরীর কাজ
advertisement
2/6
দিন কয়েক আগেই প্রতি বছরের মতো এবছরও সংস্কার করা হয় বড় মা কালীর কাঠামোটি। তার উপরই বাঁশ দিয়ে তৈরি করা হয় মূল কাঠামোর অংশ
advertisement
3/6
এদিন রীতিমতো বিশেষ পুজোর মধ্যে দিয়েই কাঠামো পুজোয় অংশ নিয়েছিলেন বহু ভক্ত। ছিলেন নৈহাটি পৌরসভার পৌর প্রধান সহ সেবাইতরাও
advertisement
4/6
বলাযায়, এদিন থেকেই শুরু হয়ে গেল নৈহাটিতে কালীপুজোর প্রস্তুতি। দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও পৌঁছে গিয়েছে জাগ্রত নৈহাটির বড় মা কালীর মাহাত্ম্যের কথা। প্রতিবছরই তাই লক্ষাধিক ভক্ত সমাগম ঘটে বড় মা কালীর পুজো দেখতে
advertisement
5/6
নৈহাটি অরবিন্দ রোডে মৃৎশিল্পীদের হাতে এবার ধীরে ধীরে গড়ে উঠবে বড়মার প্রতিমা। কাঠামোর নিচে লাগানো বিশেষ চাকার দ্বারাই, পুজো শেষে এই প্রতিমা টেনে নিয়ে গিয়ে বিসর্জন দেওয়া হয় গঙ্গার ঘাটে
advertisement
6/6
সুউচ্চ ২১ ফুটের মূর্তির পাশাপাশি, বড়মার সারা গায়ে পড়ানো স্বর্ণালংকার দেখতেও বিশেষ উৎসাহ লক্ষ্য করা যায় ভক্তদের মধ্যে। পুজোর কদিন প্রায় কয়েক হাজার মানুষ দণ্ডী কাটেন মায়ের আশীর্বাদ লাভে। এই দিনও বহু ভক্ত পুজো দিলেন বড়মার আগমনের খুশিতে
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
প্রহর গুনছে নৈহাটি, বড়মার পুজোয় এবার থাকবে বিরাট চমক, আজ হল 'বড় কাজ'
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল