TRENDING:

Kolkata Book Fair 2025: কলকাতা বইমেলায় এবার সেলিব্রিটি এই জুটি এরাই! চেনেন নাকি হাসো ও হাসিকে?

Last Updated:
রীতিমতো পাঁচ থেকে ছয় জন বডিগার্ড নিয়ে এখন সল্টলেক বই মেলা প্রাঙ্গণের নানা জায়গায় ঘুরে বেড়াচ্ছে এই সেলিব্রেটি ম্যাসকট জুটি হাসো হাসি
advertisement
1/6
কলকাতা বইমেলায় এবার সেলিব্রিটি এই জুটি এরাই! চেনেন নাকি হাসো ও হাসিকে?
৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার এবারের অন্যতম ভিভিআইপি সেলিব্রেটি হয়ে উঠেছেন এঁরাই। প্রতিদিন এই সেলেব্রেটি জুটিকে দেখতেই ব্যাপক ভিড় লক্ষ্য করা যাচ্ছে মেলায়
advertisement
2/6
বইমেলার দীর্ঘ ইতিহাসে এই প্রথম তারা অফিসিয়াল ম্যাসকট হিসাবে সামনে এনেছে হাসো ও হাসি কে। যারা এখন প্রতিদিন মেলার এপ্রান্ত থেকে ওপ্রান্তে ঘুরে বেড়াচ্ছে দুলকি চালে
advertisement
3/6
হাসের আদল, চশমা চোখে যেন চেনা বাঙালি সাজে মেলায় দেখা মিলছে এই ম্যাসকট জুটিকে। বই কেনার ফাঁকে তাই একবার হলেও তাদের সঙ্গে সেলফি ছবি এমনকি হাত মেলানোর হিড়িক দেখা যাচ্ছে বইমেলায়। বাচ্চাদের কাছেও বেস আকর্ষণীয় হয়ে উঠেছে এই হাসো হাসি
advertisement
4/6
এই ম্যাসকট জুটিকে এবার থেকে বইমেলায় দেখা যাবে বলেও জানা গিয়েছে। এবারের থিম কান্ট্রি জার্মানির পতাকার রঙেই তাদের পোশাকের রং রাখা হয়েছে। ভেতরে রয়েছে ফ্যান। কারণ এই ধরনের পোশাক পরলে ভেতরে চরম গরম পরিস্থিতি তৈরি হয়। ভিতরে থাকা ব্যক্তিদের যাতে কোনওরকম শারীরিক অসুবিধা না হয় তার জন্যই বিশেষ ভাবনায় তৈরি এই ম্যাসকট
advertisement
5/6
মাসকটটি সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের মাস কমিউনিকেশনের ছাত্রী অস্মিতা দে ও তার টিম বিগত কয়েক মাস ধরে ডিজাইন করেছে বলেই জানা গিয়েছে
advertisement
6/6
রীতিমতো পাঁচ থেকে ছয় জন বডিগার্ড নিয়ে এখন সল্টলেক বই মেলা প্রাঙ্গণের নানা জায়গায় ঘুরে বেড়াচ্ছে এই সেলিব্রেটি ম্যাসকট জুটি হাসো হাসি
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Kolkata Book Fair 2025: কলকাতা বইমেলায় এবার সেলিব্রিটি এই জুটি এরাই! চেনেন নাকি হাসো ও হাসিকে?
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল