TRENDING:

Weather Update: ফের সেই ভ‍্যাপসা গরম! বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা, ভিজবে কোন কোন জেলা? বড় আপডেট দিল হাওয়া অফিস

Last Updated:
Weather Update: সকাল থেকেই আবার রোদ ঝলমলে আকাশ দেখা গিয়েছে। তবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণের একাধিক জেলাতে।
advertisement
1/6
ফের সেই ভ‍্যাপসা গরম! বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা, ভিজবে কোন কোন জেলা? বড় আপডেট
ফের বেড়েছে গরম। ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে তাতে খানিকটা স্বস্তি মিললেও গুমোট গরম থেকে রেহাই মেলেনি বঙ্গবাসীর। সকাল থেকেই আবার রোদ ঝলমলে আকাশ দেখা গিয়েছে। তবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণের একাধিক জেলাতে।
advertisement
2/6
এইদিন জেলা পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৩ ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে আবহাওয়া দফতর সূত্রে। কখনও রোদ কখনও বৃষ্টি চলছে। তার মধ্যে ফিরতে পারে শুষ্ক আবহাওয়া।
advertisement
3/6
দক্ষিণের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সব জেলাতে বৃষ্টি না হলেও উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও পূর্ব মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। ভিজতে পারে শহর কলকাতাও।
advertisement
4/6
তবে হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও বীরভূমে তুলনামূলকভাবে ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম এবং পুরুলিয়ায় অস্বস্তিকর আবহাওয়া থাকবে।
advertisement
5/6
উত্তরের জেলা গুলিতে ঝড়-বৃষ্টির পরিমাণ বাড়ছে। দার্জিলিং, জলপাইগুড়ি‌, কালিম্পং‌-সহ উত্তরের বেশ কিছু জেলায় ঝড়-বৃষ্টি পরিমাণ যথেষ্ট বেশি রয়েছে। এছাড়া উত্তরের অন্যান্য জেলাগুলি শুষ্ক থাকছে। ‌উত্তরবঙ্গে প্রবেশ করেছে বর্ষা।
advertisement
6/6
ঝড়বৃষ্টি হলেও ভ্যাপসা গরমের অনুভূতি বহাল রয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে। ‌ধীরে ধীরে আবহাওয়ার পরিবর্তন হতে দেখা যাচ্ছে পুনরায়। বৃষ্টির পরিমাণ কমছে দক্ষিণের বেশিরভাগ জায়গাতে। পুরুলিয়াতেও বাড়ছে গরমের দাপট।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Weather Update: ফের সেই ভ‍্যাপসা গরম! বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা, ভিজবে কোন কোন জেলা? বড় আপডেট দিল হাওয়া অফিস
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল