TRENDING:

Rain Alert For West Bengal: হাওয়া বদল চলবেই, হু হু করে তাপমাত্রা পতন, এর মধ্যে তিন জেলায় ঝেঁপে বৃষ্টি, পশ্চিমী ঝামেলায় হবে তুষারপাতও, রইল ওয়েদার আপডেট

Last Updated:
Rain Alert For West Bengal: সিকিমে তুষারপাতের জেড়ে ঘন কুয়াশার সঙ্গে কনকনে ঠান্ডায় কাঁপছে দার্জিলিং! ভালোবাসা দিবসেও শীতের হাত থেকে রেহাই নেই উত্তরবঙ্গবাসীর
advertisement
1/9
হু হু করে তাপমাত্রা পতন, এর মধ্যে তিন জেলায় ঝেঁপে বৃষ্টি, পশ্চিমী ঝামেলায় হবে তুষারপাতও
আবহাওয়ার রদবদল চলছে দেশ জুড়ে। একাধিক পশ্চিমী ঝঞ্ঝা, ঘূর্ণাবর্তের অবস্থান বদলে দিচ্ছে আবহাওয়ার মুড। কী হতে চলেছে সপ্তাহ শেষের আবহাওয়া? কেমন থাকবে ওয়েদার? জানিয়ে দিল আলিপুর। Photo- Representative
advertisement
2/9
দক্ষিণবঙ্গে এক ধাক্কায় পারদ পতনের জের হয়েছে কুয়াশামুক্ত আকাশ হওয়ার পরেই৷ ফলে শুক্রবারের পরে শনিবারও জারি থাকবে পারদ পতন৷ তবে পশ্চিমী ঝঞ্ঝার জেরে ফের রবিবার থেকে তাপমাত্রার উত্থান হবে৷
advertisement
3/9
তবে এর মধ্যে ফের বৃষ্টিপাতের অ্যালার্ট  হাওয়া অফিসের রিপোর্টে জানা যায় পশ্চিমী ঝঞ্ঝার বাধা পেরিয়ে নতুন করে উত্তুরে হাওয়া বইতে শুরু করেছে। উত্তুরে হাওয়ায় নিম্নমুখী তাপমাত্রার পারদ। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এক ধাক্কায় প্রায় ৩ থেকে ৫ ডিগ্রি কমল তাপমাত্রা।
advertisement
4/9
সর্বশেষ পূর্বাভাস বলছে, রাজ্যের সাত জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তা। বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা দার্জিলিঙে। আগামী ২৪ ঘণ্টায় বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা উত্তরের তিন জেলায়।
advertisement
5/9
সিকিমে সাদা বরফের ঝড় , ঠান্ডায় কাঁপছে দার্জিলিং।ঘন কুয়াশার সঙ্গে মেঘে ঢাকা আকাশ তার মাঝেই শৈল শহরে জারি হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। হু হু করে কমতে শুরু করেছে পারদ। ফের একবার জাঁকিয়ে শীত উত্তরবঙ্গ জুড়ে।
advertisement
6/9
শুক্রবার সকাল থেকেই ঘন কুয়াশার সঙ্গে উত্তুরে হওয়ার দাপট।একদিকে ঘন কুয়াশা অন্যদিকে শৈল শহরে বৃষ্টি সবমিলিয়ে উত্তরের পাঁচ জেলাতেই হাড় কাঁপানো শীতের আমেজ। সামান্য উষ্ণতার ছোঁয়াকে পেছনে ঠেলে ফেল ৩৬০ ডিগ্রী অ্যাঙ্গেলে ঘুরল উত্তরের আবহাওয়া।
advertisement
7/9
কনকনে ঠান্ডা ফুরফুরে হাওয়ায় হু হু করে কমছে পারদ। সব মিলিয়ে উত্তুরে হাওয়ার দাপটে উত্তরবঙ্গ জুড়ে ফের একবার জাঁকিয়ে শীতের আমেজ। ভালোবাসা দিবসের দিনে জাকিয়ে শীতে কাঁপছে উত্তরবঙ্গ।
advertisement
8/9
আই এম ডি অনুযায়ী, আগামী ৪-৫ দিন তুষারপাতের ফলে উত্তরের উপরের দিকের জেলাগুলিতে হাড় কাঁপানো শীত। উষ্ণতার ছোঁয়ার মাঝেই শীতের কামব্যাকে নাজেহাল উত্তরবঙ্গবাসী।
advertisement
9/9
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন উত্তরবঙ্গ জুড়ে হাড় কাঁপানো ঠান্ডা। বারে বারে ভোল পাল্টাচ্ছে উত্তরের আবহাওয়া। সিকিমের ভারী তুষারপাতের প্রকোপ গোটা উত্তরবঙ্গ জুড়ে। শীতের কামড় পার্বত্য এলাকায় রেহাই পাবে না সমতলও।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Rain Alert For West Bengal: হাওয়া বদল চলবেই, হু হু করে তাপমাত্রা পতন, এর মধ্যে তিন জেলায় ঝেঁপে বৃষ্টি, পশ্চিমী ঝামেলায় হবে তুষারপাতও, রইল ওয়েদার আপডেট
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল