TRENDING:

এবার পুজোয় পাতে পড়বে পদ্মার ইলিশ? বাংলাদেশি বলে অন্য ইলিশ কিনে ঠকবেন না... জানুন চেনার নিয়ম, নইলে টাকা মাটি

Last Updated:
Ilish: পুজোয় পদ্মার ইলিশ চাই, রুপোলী শস্য পেতে বাংলাদেশকে চিঠি ফিশ ইমপোটার্স অ্যাসোসিয়েশনের! দুর্গাপুজোয় পদ্মার ইলিশের মেলার চান্স কি কম, তাকিয়ে ভোজনপ্ৰিয় মানুষ?
advertisement
1/13
এবার পুজোয় পাতে পড়বে পদ্মার ইলিশ? বাংলাদেশি বলে অন্য ইলিশ কিনে ঠকবেন না,জানুন চেনার নিয়ম
বর্ষাকাল মানেই ইলিশের মরশুম। বর্ষার মরসুম মানেই বাংলার বাজার জুড়ে ইলিশের পসরা। এই বর্তমান সময় বাজারে রয়েছে বড় বড় ইলিশ। এই সময় গুজরাট বা বার্মার ইলিশ আমদানি হয়ে থাকে। এবার এখনও বাজার জুড়ে এই মাছ চাহিদার সঙ্গে কেনা-বেচা হচ্ছে।
advertisement
2/13
তবে এপার বাংলার মানুষ তাকিয়ে রয়েছে পদ্মার ইলিশের দিকে। দুর্গাপুজোর আগেই রাজ্যের বাজারে পর্যাপ্ত পদ্মার ইলিশ আনার লক্ষ্যে উদ্যোগী হয়েছেন হাওড়া'র মাছ আমদানিকারকরা। ইতিমধ্যেই বাংলাদেশের সরকারের কাছে লিখিত আবেদন করার প্রস্তুতি শুরু করছে মৎস্য ব্যবসায়ী সমিতি।
advertisement
3/13
বাইরে ইলশে গুঁড়ি বৃষ্টির সঙ্গে পাতে যদি পড়ে ইলিশের হরেকরকম পদ, তবে আর কী চাই। তবে এই বছর সেই ভাবে রুপোলি শস্যের দেখা নেই। মন খারাপ ভোজন রসিক প্ৰিয় মানুষদের।
advertisement
4/13
২০১২ সাল থেকে বাংলাদেশে ইলিশ ভারতে রফতানি বন্ধ করেছে সে দেশের সরকার। তবে দুর্গাপুজো উপলক্ষে গত কয়েক বছর ধরেই ভারতে ইলিশ মাছ রফতানি করছে বাংলাদেশ। কিন্তু চলতি বছর ভারতে ইলিশ রফতানি নিয়ে এখনও অনিশ্চিয়তা রয়েছে।
advertisement
5/13
এমন আবহে পদ্মার রুপালি ইলিশ চেয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে চিঠি দিচ্ছে পশ্চিমবঙ্গের মৎস্য ব্যবসায়ী সংগঠন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে ইলিশ চেয়ে আবেদন করেছে ‘ফিস ইমপোর্টারস অ্যাসোসিয়েশন’ এর সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ। তিনি জানিয়েছেন, গত বছর ২৪২০ মেট্রিক টন ইলিশ মাছ রফতানির অনুমতি দিয়েছিল বাংলাদেশ। তার জন্য এ পার বাংলার মানুষ ‘গভীর ভাবে কৃতজ্ঞ’। চলতি বছরে দুর্গাপুজোর আগেই ইলিশের রফতনির অনুমতি দেওয়া হোক।
advertisement
6/13
হাওড়া পাইকারি মাছ বাজারের সভাপতি সৈয়দ আনোয়ার মাকসুদের আরও বক্তব্য, মায়ানমার থেকে ইতিমধ্যেই ৬২৫ টন মাছ স্টোরেজ করা হয়েছে। এছাড়া ডায়মন্ড হারবার ও দিঘা থেকে স্থানীয় ইলিশও বাজারে উঠতে শুরু করেছে। যেগুলোর প্রতিটি ৪৫০-৫০০ গ্রাম ওজনের। এগুলো বিক্রি হচ্ছে ৬০০-৮০০ টাকায়। আর ১ কেজি এপরে ওজনের ইলিশ কেজি প্রতি ১৮০০ টাকায়।
advertisement
7/13
উল্লেখ্য, বাংলাদেশে ইলিশসহ অন্যান্য সামুদ্রিক মাছ ধরার উপর জারি নিষেধাজ্ঞা ১১ জুন শেষ হয়েছে। সেই নিষেধাজ্ঞা ওঠার পর এক মাসের বেশি সময় পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত রফতানি অনুমতি মেলেনি। এখন দেখার, বাংলাদেশের সরকার এই আবেদন বিবেচনায় নেয় কি না।
advertisement
8/13
কারণ দুর্গাপুজোর সময় পদ্মার ইলিশের চাহিদা বিপুল থাকে পশ্চিমবঙ্গে, এবং এই সময়টায় ইলিশ রফতানির সুযোগ পেলে দুই দেশই লাভবান হতে পারে। এখন এপার বাংলার মানুষ অধীর আগ্রহের সঙ্গে অপেক্ষা করছেন কবে তাঁদের পাতেও পড়বে পদ্মার ইলিশ।
advertisement
9/13
নদীর ইলিশ আর সাগরের ইলিশের পার্থক্য কী?ইলিশ পরিযায়ী মাছ। এরা সারা বছর সাগরে থাকে। শুধু ডিম দেওয়ার জন্য এরা নদীতে আসে। সাগর আর নদীর ইলিশ দুটোই টর্পেডো আকৃতির হয়। তবে নদীর ইলিশ একটু বেটেখাটো হয়। আর সাগরের ইলিশ হয় সরু ও লম্বা গোছের।
advertisement
10/13
আবার নদীর ইলিশ বিশেষ করে পদ্মা ও মেঘনার ইলিশ একটু বেশি উজ্জ্বল হয়ে থাকে। অর্থাৎ নদীর ইলিশ চকচকে ও বেশি রুপালি রঙের হয়। সেই তুলনায় সাগরের ইলিশ কম উজ্জ্বল। বাংলাদেশের মৎস্য গবেষণা ইন্সটিটিউটের ইলিশ বিষয়ক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আনিসুর রহমান ইলিশ সংক্রান্ত এমন আরও তথ্য জানিয়েছেন।
advertisement
11/13
নদীর ইলিশ বিশেষ করে পদ্মা-মেঘনা অববাহিকার ইলিশের আকার হয় পটলের মতো। এদের মাথা আর লেজ সরু হয়, পেট হয় মোটা। লেজের একটু উপর থেকেই মাছ গোল হতে শুরু করবে। তবে নদী আর সাগরের ইলিশের মূল পার্থক্য বোঝা যায় মুখে দিলে। অর্থাৎ স্বাদেই বোঝা যায় এটি নদীর ইলিশ না সাগরের।
advertisement
12/13
কোন ইলিশের স্বাদ বেশি?খাদ্য বিষয়ক গবেষকদের মতে, ইলিশ মাছ আকারে যত বড় হয়, এর স্বাদ তত বাড়ে। আকারে বড় ইলিশকে অনেকে পাকা ইলিশ বলে থাকেন। সাধারণত, বড় ইলিশ আড়াই থেকে তিন কেজি ওজনের হয়। তবে প্রচলিত রয়েছে এক কেজি থেকে সোয়া এক কেজি পরিমাপের ইলিশের স্বাদই সেরা।
advertisement
13/13
ইলিশ সবচেয়ে বেশি সুস্বাদু হয় বর্ষার মাঝামাঝি সময়ে। এসময় যখন ইলশে গুড়ি বৃষ্টি হয়, তখন নদীতে পাওয়া ইলিশের স্বাদ সবচেয়ে বেশি হয়ে থাকে। লোনা ও মিঠা জলের ওপর নির্ভর করে ইলিশের স্বাদ বাড়ে-কমে। এক্ষেত্রে নদীর ইলিশের স্বাদ বেশি হয়। দেখা যায় মূলত আগস্ট মাসের দিকে ইলিশ ডিম ছাড়তে শুরু করে। তার আগে ইলিশের টেস্ট বেশি হয়। ডিমওয়ালা ইলিশ চ্যাপ্টা আকৃতির হয়। এ ধরনের ইলিশের পেট টিপলে পায়ুপথের ছিদ্র দিয়ে ডিম বের হয়ে আসে। (তথ্য-রাকেশ মাইতি)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
এবার পুজোয় পাতে পড়বে পদ্মার ইলিশ? বাংলাদেশি বলে অন্য ইলিশ কিনে ঠকবেন না... জানুন চেনার নিয়ম, নইলে টাকা মাটি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল