TRENDING:

Helipad in School: হেলিকপ্টারে চেপে আসতেন বিদ্যালয়ে! এখনও বাংলার এই স্কুলে রয়েছে হেলিপ্যাড, নামটা জানলে মাথা ঘুরে যাবে

Last Updated:
Helipad in School: বাংলার এক বিদ্যালয়ের দেখা মিলল হেলিপ্যাডের, কে আসতেন এখানে হেলিকপ্টারে জানেন?
advertisement
1/8
হেলিকপ্টারে আসতেন বিদ্যালয়ে! এখনও বাংলার এই স্কুলে রয়েছে হেলিপ্যাড, কে তিনি?
পূর্ব বর্ধমান জেলায় এমন এক বিদ্যালয়ের দেখা মিলল, যে বিদ্যালয়ের মধ্যে রয়েছে রেজিস্টার্ড হেলিপ্যাড। অস্থায়ী ভাবে হেলিপ্যাড নির্মাণের দৃশ্য অনেক সময় দেখা যায়। কিন্তু পূর্ব বর্ধমানের এই বিদ্যালয়ে রয়েছে রেজিস্টার্ড হেলিপ্যাড।
advertisement
2/8
নিশ্চয়ই শুনে অবাক হচ্ছেন। তবে অবাক হলেও আদতে এটাই সত্যি। বর্ধমানের এই নির্দিষ্ট বিদ্যালয়ের খেলার মাঠের এক কোণে রয়েছে এই হেলিপ্যাড। কিন্তু বিদ্যালয়ের মধ্যে হেলিপ্যাড কেন? বিদ্যালয়ের মধ্যে হেলিপ্যাড থাকার কী কারণ রয়েছে, নিশ্চয় জানতে ইচ্ছে করছে? চলুন তাহলে জেনে নেওয়া যাক।
advertisement
3/8
পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের মাজিগ্রাম বিশ্বেশরী উচ্চ বিদ্যালয়ে এই হেলিপ্যাড রয়েছে।
advertisement
4/8
এই প্রসঙ্গে বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক সুব্রত কুমার সাহা বলেন, "এই বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী বিদ্যালয়, বিদ্যালয়ের সঙ্গে বহু মানুষের নাম জড়িয়ে আছে। এই বিদ্যালয়ে দীর্ঘ ৪০ বছর ধরে সম্পাদক হিসেবে কাজ করেছেন অজিত কুমার পাঁজা। তিনি ব্যস্ততম মানুষ ছিলেন, বিভিন্ন মন্ত্রিত্ব পদ সামলেছেন। কিন্তু ব্যস্ততার মাঝেও তিনি বিদ্যালয়ে আসতেন এবং তাঁর সময়কালে এই হেলিপ্যাড তৈরি করা হয়েছিল।"
advertisement
5/8
অজিত কুমার পাঁজা ছিলেন বাঙালি রাজনৈতিক নেতা। তিনি ভারত সরকারের প্রাক্তন মন্ত্রী এবং ভারতীয় জাতীয় কংগ্রেস দলের নেতা ছিলেন। যদিও পরবর্তীকালে তিনি কংগ্রেস ছেড়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। রাজনৈতিক নেতার পাশাপাশি পেশাগত ভাবে অজিত পাঁজা ছিলেন একজন উকিল।
advertisement
6/8
এছাড়াও তিনি অনেক বই লিখেছেন এবং তিনি নাকি খুব ভাল অভিনয়ও করতেন। এই অজিত কুমার পাঁজা কর্মসূত্রে জেলার বাইরে থাকলেও তাঁর আদি বাড়ি ছিল মঙ্গলকোটের মাজিগ্রামে। এবং অজিত বাবু এই মজিগ্রাম বিশ্বেশরী উচ্চ বিদ্যালয়ের সম্পাদক ছিলেন দীর্ঘ বহু বছর।বিভিন্ন কাজে ব্যস্ত থাকলেও, তখনকার সময় মাঝে মধ্যেই তিনি হেলিকপ্টারে করে এই বিদ্যালয়ে আসতেন।
advertisement
7/8
এবং সেই কারণেই নাকি তৈরি করা হয়েছিল এই হেলিপ্যাড। এই প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার সাহা আরও বলেন, "ব্যস্ততার মাঝেও তিনি নিজের গ্রামের বিদ্যালয় কে গুরুত্ব দিতেন। আমরা শুনেছি, এমনও হয়েছে বিদ্যালয়ের আয়োজিত মিটিং শেষ করে তিনি হেলিকপ্টারের চেপে আবার দিল্লিতে মিটিং এর জন্য রওনা হয়েছিলেন। আমরা এখনও সেই হেলিপ্যাড স্মৃতি হিসেবে সংরক্ষণ করে রেখেছি।"
advertisement
8/8
বর্তমানে হেলিকপ্টারে চেপে কেউ আর বিদ্যালয়ে আসেন না। অজিতবাবুও বেশ কয়েক বছর আগেই প্রয়াত হয়েছেন। তবে বর্তমানে কেউ আসা যাওয়া না করলেও, অজিতবাবুর স্মৃতি বিজরিত হেলিপ্যাড আজও রয়েছে বিদ্যালয়ে। হেলিপ্যাডের স্বযত্নে লক্ষ্য রাখেন বিদ্যালয় কর্তৃপক্ষ। (রিপোর্টার-- বনোয়ারীলাল চৌধুরী)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Helipad in School: হেলিকপ্টারে চেপে আসতেন বিদ্যালয়ে! এখনও বাংলার এই স্কুলে রয়েছে হেলিপ্যাড, নামটা জানলে মাথা ঘুরে যাবে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল