TRENDING:

Folharini Amavasya: বৃষ্টি দমাতে পারে নি ভক্তদের ভিড়! ফলহারিণী অমাবস্যায় দক্ষিণেশ্বর মন্দিরের ছবি দেখলে মনে তৃপ্তি আসবে

Last Updated:
Folharini Amavasya: বৃষ্টি মাথায় করেই ফলহারিণী অমাবস্যায় ভক্তদের ভিড় দক্ষিণেশ্বর ভবতারিণী মায়ের মন্দিরে।
advertisement
1/5
বৃষ্টি দমাতে পারে নি ভক্তদের ভিড়! ফলহারিণী অমাবস্যায় দক্ষিণেশ্বর মন্দিরের ছবি
ফলহারিণী অমাবস্যায় যেন এভাবেই ভক্তিতে ভিজতে দেখা গেল দক্ষিণেশ্বর মন্দির, বৃষ্টি ভিজেই মা-র কাছে হাজির অগণিত ভক্ত।
advertisement
2/5
সকাল থেকেই মেঘলা আকাশ সঙ্গে বৃষ্টি, তার মাঝেও যেন দক্ষিণেশ্বর মন্দিরে ভবতারিণী মায়ের দর্শনে খামতি নেই ভক্তদের।
advertisement
3/5
ছাতা মাথায় করেই পুজোর ডালি নিয়ে মন্দিরে হাজির ভক্তরা। এদিনের পুণ্য তিথিতেই রামকৃষ্ণ পরমহংসদেব মা সারদাকে ষোড়শীরূপে পুজো করেছিলেন। স্ত্রীর মধ্যেই তিনি দেখেছিলেন দেবীর রূপ, আরাধনায় বসিয়েছিলেন দেবীর আসনে।
advertisement
4/5
ঐতিহাসিক সেই ঘটনার স্মরণেই প্রতিবছর এই দিনে দক্ষিণেশ্বর মন্দিরে পুণ্য লাভের আশায় জমে ওঠে ভক্তদের ভিড়। এই দিনটিতে মা কালীকে শুধুই ফল নিবেদন করে পুজো দেওয়ার রীতি রয়েছে। জানা যায়, আম, জাম কিংবা লিচু এই তিন ফলের যেকোন একটির নিবেদনে মা হন প্রসন্ন।
advertisement
5/5
সকাল থেকেই জেলায় চলছে বৃষ্টি, তবুও যেন কোন কিছুই মার কাছে আসায় বাধা হয়ে উঠতে পারেনি ভক্তদের।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Folharini Amavasya: বৃষ্টি দমাতে পারে নি ভক্তদের ভিড়! ফলহারিণী অমাবস্যায় দক্ষিণেশ্বর মন্দিরের ছবি দেখলে মনে তৃপ্তি আসবে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল