Digha Weather Update: লাফিয়ে লাফিয়ে নামছে পারদ...! দিঘা-সহ জেলায় কনকনে ঠাণ্ডার দাপট, আরও বাড়বে শীত? বড় হুঁশিয়ারি দিল IMD
- Reported by:Saikat Shee
- hyperlocal
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Digha Weather Update: কনকনে ঠাণ্ডায় কাঁপবে বাংলা। উত্তরবঙ্গের পাশপাশি দক্ষিণবঙ্গে শীতের দাপট অব্যাহত থাকবে। হাড় কাঁপান শীতের স্পেল চলবে মাঘ মাসের প্রথম সপ্তাহেও।
advertisement
1/6

আবহাওয়ার বড়সড় পূর্বাভাস! শীতের হাত থেকে রেহাই নেই। কনকনে ঠাণ্ডায় কাঁপবে বাংলা। উত্তরবঙ্গের পাশপাশি দক্ষিণবঙ্গে শীতের দাপট অব্যাহত থাকবে। হাড় কাঁপানো শীতের স্পেল চলবে মাঘ মাসের প্রথম সপ্তাহেও। হাওয়া অফিসের পূর্বাভাসে আরও তাপমাত্রা পতনের ইঙ্গিত। কনকনে ঠাণ্ডার দাপট থাকবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই।
advertisement
2/6
আলিপুর হাওয়া অফিসের রিপোর্টে জানা যায়, আরও কমবে তাপমাত্রা। জাঁকিয়ে শীতের স্পেল চলবে মাঘ মাসের প্রথম দিকেও। কনকনে উত্তরে হাওয়ায় প্রতিদিনই নামছে তাপমাত্রার পারদ। শুক্রবারের চেয়ে শনিবার আরও কমল তাপমাত্রা। কনকনে ঠাণ্ডায় কাবু দক্ষিণবঙ্গবাসী। এখনই শীতের হাত থেকে রেহাই মিলছে না।
advertisement
3/6
হাওয়া অফিসে রিপোর্টে জানা যায়, রাজ্যের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। বরং চরচড়িয়ে নামছে তাপমাত্রার পারদ। সেই সেইসঙ্গে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার প্রভাব থাকবে। টানা শীতের স্পেল বজায় থাকবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। কনকনে ঠাণ্ডার দাপট পূর্ব মেদিনীপুর জেলাতেও। শনি ও রবিবার জেলায় ঠাণ্ডার দাপট থাকবে। আগামী সপ্তাহের শুরুতেও ঠাণ্ডার দাপট থাকবে।
advertisement
4/6
বঙ্গোপসাগরে নিম্নচাপ থাকলেও তার প্রভাব পড়ছে না বাংলায়। ফলে শীতের দাপট অব্যাহত থাকবে। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ নদিয়া সহ সর্বত্রই কনকনে ঠাণ্ডার দাপটে জবুথবু সাধারণ মানুষ। সপ্তাহের শেষে দিঘা সহ জেলায় শীতের দাপট বজায়। শীতের কামড় আরও জাঁকিয়ে বসেছে। আরও কমল তাপমাত্রা।
advertisement
5/6
দিঘা হাওয়া অফিসে রিপোর্টে জানা যায়, ১০ জানুয়ারি শনিবার দিঘার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৯ ডিগ্রি সেলসিয়াস। রৌদ্র করার জল আবহাওয়া থাকলেও, দিনভর ঠাণ্ডা বাতাসের কারণে তাপমাত্রা নামছে। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৯ শতাংশ।দিঘা হাওয়া অফিসে রিপোর্টে জানা যায় আপাতত আবহাওয়ার পরিবর্তনের সম্ভবনা নেই।
advertisement
6/6
দিঘার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া, তমলুক, কাঁথি ও এগরা সহ সর্বত্রই কনকনের ঠাণ্ডার দাপট। সর্বনিম্ন তাপমাত্রার পারদ ১০-১১ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে ঘোরাফেরা করবে। শনিও রবিবার জেলা জুড়ে সকালের দিকে হালকা কুয়াশার প্রভাব থাকবে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Digha Weather Update: লাফিয়ে লাফিয়ে নামছে পারদ...! দিঘা-সহ জেলায় কনকনে ঠাণ্ডার দাপট, আরও বাড়বে শীত? বড় হুঁশিয়ারি দিল IMD