TRENDING:

Digha Boat Ride: দিঘার সমুদ্রে স্পিডবোটে চড়ার শখ? হয়ে যান সতর্ক! এই নিয়মগুলি না মানলেই পড়বেন বিপদে

Last Updated:
Digha Boat Ride: জগন্নাথ মন্দিরের পর দিঘায় স্পিডবোট রাইড পর্যটকদের নতুন আকর্ষণ। তবে লাইফ জ্যাকেট, আবহাওয়া যাচাই ও চালকের নির্দেশ না মানলে এই আনন্দই বড় বিপদের কারণ হতে পারে
advertisement
1/7
দিঘার সমুদ্রে স্পিডবোটে চড়ার শখ? বড় বিপদ এড়াতে এই নিয়মগুলি অবশ্যই মানুন
জগন্নাথ মন্দির উদ্বোধনের পর থেকেই দিঘার জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। প্রতিদিনি কাতারে কাতারে পর্যটকদের ঢল নামছে দিঘায়। দূরদূরান্ত থেকে মানুষ আসছেন সমুদ্র দেখতে। সপ্তাহান্তে তো ভিড় সামলানোই দায় হয়ে পড়ছে প্রশাসনের। দিঘার সমুদ্র মানেই পর্যটকদের কাছে এক আলাদা উন্মাদনা। (তথ্য-মদন মাইতি)
advertisement
2/7
আর এখন দিঘা ভ্রমণে পর্যটকদের প্রধান আকর্ষণ স্পিডবোট রাইড। সমুদ্রের বুকে স্পিডবোটে চেপে ছুটে চলা আর মাঝ সমুদ্রে গিয়ে ছবি তোলা।‌ এই অভিজ্ঞতা নিতে মুখিয়ে থাকেন পর্যটকেরা। তাই সকাল থেকে সন্ধে পর্যন্ত স্পিডবোট চড়ার লম্বা লাইন চোখে পড়ে। তবে আনন্দের মাঝেই লুকিয়ে থাকে বড় বিপদের আশঙ্কা। স্পিডবোটে আগে অবশ্যই এই নিয়মগুলি মনে রাখতে হবে, নইলে বড় বিপদ।
advertisement
3/7
বিশেষজ্ঞদের মতে, স্পিডবোটে চড়ার সময় সামান্য অসতর্কতাই বড় দুর্ঘটনার কারণ হতে পারে। তাই কিছু নিয়ম মানা অত্যন্ত জরুরি। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল লাইফ জ্যাকেট। স্পিডবোটে ওঠার আগে অবশ্যই লাইফ জ্যাকেট পরতে হবে। শুধু পরলেই হবে না, সেটি ঠিকমত বাঁধা আছে কি না, তা ভালভাবে পরীক্ষা করে নিতে হবে। অনেক সময় তাড়াহুড়োর মধ্যে পর্যটকেরা বিষয়টি এড়িয়ে যান, যা মারাত্মক ঝুঁকির কারণ হতে পারে।
advertisement
4/7
সমুদ্রে নামার আগে আবহাওয়ার খবর জেনে নেওয়াও খুব জরুরি। সমুদ্র শান্ত আছে কি না, ঢেউয়ের মাত্রা কেমন, লাল পতাকা বা কোনও সতর্ক সংকেত দেওয়া হয়েছে কি না—এসব খেয়াল রাখা প্রয়োজন।
advertisement
5/7
খারাপ আবহাওয়ায় বা ঢেউ বেশি থাকলে স্পিডবোট রাইড এড়িয়ে চলাই নিরাপদ। স্পিডবোটে ওঠার পর চালকের নির্দেশ মন দিয়ে শুনতে হবে। চলন্ত বোটে দাঁড়ান, ঝুঁকে পড়া বা হাত-পা বাইরে বের করা একেবারেই বিপজ্জনক। মাঝ সমুদ্রে দাঁড়িয়ে ছবি তোলার প্রবণতাও মারাত্মক দুর্ঘটনা ডেকে আনতে পারে।
advertisement
6/7
বিশেষ করে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা জরুরি। তাঁদের স্পিডবোটে ওঠার আগে শারীরিক অবস্থার কথা ভেবে সিদ্ধান্ত নেওয়া উচিত। প্রশাসনের পক্ষ থেকেও বারবার সতর্ক করা হচ্ছে পর্যটকদের।
advertisement
7/7
নিরাপত্তা বিধি মেনে চললেই দিঘার স্পিডবোট রাইড হবে সত্যিই উপভোগ্য। সামান্য সচেতনতা থাকলেই বড় বিপদ এড়ানো সম্ভব। আনন্দ করতে এসে যেন বিপদের মুখে না পড়তে হয়, সেই দিকেই জোর দিচ্ছেন দিঘায় কর্তব্যরত সিভিল ডিফেন্স কর্মীরাও। (তথ্য-মদন মাইতি)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Digha Boat Ride: দিঘার সমুদ্রে স্পিডবোটে চড়ার শখ? হয়ে যান সতর্ক! এই নিয়মগুলি না মানলেই পড়বেন বিপদে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল