TRENDING:

Dengue: ডেঙ্গি মশার চাষ সোনারপুরে! পরিদর্শনে গিয়ে চোখ কপালে কাউন্সিলরের, রোগ প্রতিরোধে কী কী করণীয়? জানাচ্ছেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক

Last Updated:
Dengue Outbreak: রাজপুর সোনারপুর পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের রেনিয়ায় ডেঙ্গির আতঙ্ক তৈরি হয়েছে। কাউন্সিলারকে সঙ্গে নিয়ে এলাকা পরিদর্শন করলেন জেলা স্বাস্থ্যবিভাগ। ডেঙ্গি প্রতিরোধে পুরসভাকে কী কী পরামর্শ দিলেন দক্ষিণ ২৪ পরগনা স্বাস্থ্য জেলার মুখ্য আধিকারিক?
advertisement
1/6
ডেঙ্গি মশার চাষ সোনারপুরে! পরিদর্শনে গিয়ে চোখ কপালে কাউন্সিলরের, বিশেষজ্ঞের পরামর্শ জানুন
রাজপুর সোনারপুর পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের রেনিয়ায় ডেঙ্গির আতঙ্ক তৈরি হয়েছে। তাই ওই এলাকার সার্বিক পরিবেশ সম্পর্কে জানতে কাউন্সিলারকে সঙ্গে নিয়ে পরিদর্শন করে জেলা স্বাস্থ্যবিভাগ। তাতে বেশ কিছু জায়গায় মশার লার্ভা মিলেছে। জঞ্জাল, অপরিষ্কার নর্দমাও পাওয়া গিয়েছে। (ছবি ও তথ্য: সুমন সাহা)
advertisement
2/6
এই অবস্থায় এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা জরুরি বলে পরামর্শ দিয়েছে স্বাস্থ্যবিভাগ। ওয়ার্ডে একাধিক বাসিন্দার জ্বর এবং দুই ডেঙ্গি আক্রান্তের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। তারপরই সরজমিনে ওই এলাকা পরিদর্শন করা হয়। তারই রিপোর্ট পুরসভায় জমা পড়েছে।
advertisement
3/6
এলাকা ঘুরে স্বাস্থ্য আধিকারিকরা দু'জন জ্বরে আক্রান্ত রোগীর খোঁজ পান। এছাড়াও সেখানে বেশ কিছু পাত্র পড়ে থাকতে দেখা যায়, যেখানে প্রচুর ডেঙ্গি মশার লার্ভা জন্ম নিতে পারে। ফাঁকা জমিতে জঞ্জাল ফেলা রয়েছে। বেশ কিছু নর্দমাও অপরিষ্কার অবস্থায় আছে।
advertisement
4/6
এসব দেখে পুরসভাকে একাধিক পরামর্শ দেওয়া হয়েছে। যেমন নিয়মিত নর্দমা ও জঞ্জাল পরিষ্কার করতে হবে, কোনওভাবে যাতে মশার বংশবৃদ্ধি না করতে পারে, তার জন্য প্রায়ই ওষুধ স্প্রে করতে হবে, যেখানে জমা জল সরানো যাবে না, সেখানে কেরোসিন অথবা পোড়া মোবিল স্প্রে করা যেতে পারে, কারও জ্বর হলেই ডেঙ্গি ও ম্যালেরিয়ার পরীক্ষা করানোও আবশ্যিক প্রভৃতি।
advertisement
5/6
দক্ষিণ ২৪ পরগনা স্বাস্থ্য জেলার মুখ্য আধিকারিক বলেন, 'ডেঙ্গি প্রতিরোধে আমরা পুরসভাকে নানা পরামর্শ দিয়েছি। আশা করছি, সঠিক পদক্ষেপ করলে ওই ওয়ার্ডের পরিস্থিতির উন্নতি হবে'।
advertisement
6/6
পুরসভা সূত্রে জানা গিয়েছে, তারা যথাযথভাবে এলাকা সাফ রাখার চেষ্টা করছে। যেখানে লার্ভা পাওয়া গিয়েছিল, সেই পাত্রগুলি নষ্ট করা হয়েছে। বাড়ি বাড়ি খোঁজ নেওয়া হচ্ছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। যাঁদের জ্বর হয়েছিল, তাঁরা ভাল আছেন। (ছবি ও তথ্য: সুমন সাহা)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Dengue: ডেঙ্গি মশার চাষ সোনারপুরে! পরিদর্শনে গিয়ে চোখ কপালে কাউন্সিলরের, রোগ প্রতিরোধে কী কী করণীয়? জানাচ্ছেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল