Digha Jagannath Temple: পুরীর আদলেই পুজো, দিঘা জগন্নাথ মন্দিরে কী ভোগ নিবেদন হবে? ভোগশালায় রান্না হবে কোন কোন পদ? জানুন
- Reported by:Saikat Shee
- Published by:Shubhagata Dey
Last Updated:
Digha Jagannath Temple Bhog: দিঘা জগন্নাথ মন্দিরেও নিত্যদিন পুরী জগন্নাথ মন্দিরের মত পাক্কা ও সুক্কা মিলিয়ে ৫৬ ভোগ নিবেদন করা হবে। ভোগ রান্নার নির্দিষ্ট নিয়ম মেনেই প্রতিদিন রান্না হবে ভোগ।
advertisement
1/9

*দিঘা জগন্নাথ মন্দিরেও নিত্যদিন পুরী জগন্নাথ মন্দিরের মতো পাক্কা ও সুক্কা মিলিয়ে ৫৬ ভোগ নিবেদন করা হবে। ভোগ রান্নার নির্দিষ্ট নিয়ম মেনেই প্রতিদিন রান্না হবে ভোগ। আর মাত্র কিছুদিনের অপেক্ষা তারপরেই দিঘার জগন্নাথ মন্দিরের দরজা সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে। প্রতিবেদনঃ সৈকত শী।
advertisement
2/9
*মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন ৩০ এপ্রিল থেকে জনসাধারণের জন্য দরজা খুলে দেওয়া হবে জগন্নাথ মন্দিরের। এই মন্দির ঘিরে মানুষের কৌতুহল বাড়ছে দিন দিন। আর তারই মধ্যেই সুখবর প্রতিদিন ৫৬ ভোগ নিবেদন করা হবে জগন্নাথ, বলরাম, সুভদ্রার উদ্দেশ্যে।
advertisement
3/9
*দিঘা জগন্নাথ মন্দির উদ্বোধন ঘিরে ইতিমধ্যেই প্রশাসনিক স্তরে চরম ব্যস্ততা লক্ষ্য করা গিয়েছে। আলাদা স্নানের ঘাট থেকে চৈতন্যদ্বার দ্রুত নির্মাণ কাজ শেষ করতে নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। দিঘার জগন্নাথ মন্দির স্থাপত্য ও ভাস্কর্যকলার দিক থেকে অবিকল শ্রীক্ষেত্র পুরীর আদলে। প্রবেশের জন্য রয়েছে চারটি দ্বার।
advertisement
4/9
*মন্দির চত্বরেই নির্মাণ করা হয়েছে ভোগশালা। যেখানে প্রতিদিন জগন্নাথ বলরাম সুভদ্রার উদ্দেশ্যে তৈরি হবে ছাপান্ন ভোগ। এ বিষয়ে, দিঘা জগন্নাথ ধাম সংস্কৃতি কেন্দ্রের ট্রাস্টি বোর্ডের সদস্য পূর্ণচন্দ্র নন্দ জানান, 'ভোগশালা থেকে প্রতিদিন দেবতার উদ্দেশ্যে ৫৬ ভোগ রন্ধন করা হবে। পাক্কা ও সুক্কা ভোগ নিবেদন করা হবে। নিয়ম মেনে ভোগ রান্না করবেন দায়িত্বে থাকা রাঁধুনীরা।'
advertisement
5/9
*পুরীর জগন্নাথ মন্দিরের ভোগশালার দায়িত্বে থাকা রাঁধুনিরা জগন্নাথ, বলরাম আর সুভদ্রার জন্য রোজ ৫৬টি পদ রান্না করে। রান্না করা পদগুলিকে দু’টি ভাগে ভাগ করা হয়। 'পাক্কা' এবং 'সুক্কা' নামে ডাকা হয়। যেগুলি সেদ্ধ করা হয় অর্থাৎ ডাল, চাল, খিচুড়ি এবং সব রকমের সবজি, তাদের 'পাক্কা’ বলা হয়।
advertisement
6/9
*অন্যদিকে, ‘সুক্কা’য় থাকে নানা ধরনের গজা, মিষ্টি আর বিভিন্ন ধরনের পীঠে। পুরীর জগন্নাথ মন্দিরের হেঁশেলে রান্না শুরুর আগে রাঁধুনিদের খাবার খেয়ে নিতে হয়। তার পর পান খেয়ে, স্নান সেরে, ভিজে গামছা পরে, হেঁশেলের পুজো করে শুরু হয় রান্নার প্রস্তুতি। দিঘার জগন্নাথ মন্দিরের রাঁধুনীরাও একই নিয়ম পালন করবে জানা যায় ট্রাস্টি বোর্ডের সদস্যদের কাছ থেকে।
advertisement
7/9
*পুরীর জগন্নাথ মন্দিরের রন্ধনশালা চত্বরে গঙ্গা ও যমুনা নামে দু’টি কুয়ো আছে। এই দু’টি কুয়োর জল ব্যবহার করা হয় ভোগ রান্নার কাজে। প্রশাসনের বিশেষ সূত্রে জানা গিয়েছে, দিঘার জগন্নাথ মন্দিরে রন্ধনশালার চত্বরে কোনও কুয়ো খোঁড়া হয়নি। মূলত পরিষ্কার পানীয় জল ব্যবহার করা হবে ভোগ রান্না কাজে।
advertisement
8/9
*এ প্রসঙ্গে দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের আধিকারিক জানান, 'মন্দিরের সমস্ত কিছু নির্মাণের দায়িত্ব রয়েছে হিডকো। আর মন্দিরের বাউন্ডারি ওয়ালের বাইরের সৌন্দর্যায়ন পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের। পর্ষদ সেই কাজ করছে।'
advertisement
9/9
*দিঘার জগন্নাথ মন্দির নিয়ে কৌতুহল বাড়ছে মানুষের। দিন যত এগিয়ে আসছে প্রশাসনিক ব্যস্ততা বাড়ছে দিঘায়। সবমিলিয়ে দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের রাজকীয় আয়োজনে ব্যস্ত রয়েছে জেলা প্রশাসন।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Digha Jagannath Temple: পুরীর আদলেই পুজো, দিঘা জগন্নাথ মন্দিরে কী ভোগ নিবেদন হবে? ভোগশালায় রান্না হবে কোন কোন পদ? জানুন