Bus Accident: ভয়াবহ দুর্ঘটনা! মিনাখাঁয় দোকানে ঢুকল বিয়েবাড়ির বাস! পিষে মৃত ৪, আহত অন্তত ৩০, রক্তবন্যা এলাকায়
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Bus Accident: কলকাতার বাসন্তী হাইওয়ের মিনাখাঁর জয়গ্রাম মোড়ের কাছে ভয়াবহ পথদুর্ঘটনা। মৃত্যু অন্তত চার জনের, আহত ২০ জন।
advertisement
1/6

মিনাখাঁ, জিয়াউল আলম: কলকাতার বাসন্তী হাইওয়ের মিনাখাঁর জয়গ্রাম মোড়ের কাছে ভয়াবহ পথদুর্ঘটনা। মৃত্যু অন্তত চার জনের।
advertisement
2/6
দুর্ঘটনায় আহত কমপক্ষে ২০। সূত্রের খবর, বরযত্রীর বাস মালঞ্চের দিক থেকে মিনাখাঁর দিকে আসছিল।
advertisement
3/6
জয়গ্রাম মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানে গিয়ে ধাক্কা মেরে দোকানে ঢুকে যায়। ঘটনায় পুরো দোকানটি ভেঙে তছনছ হয়ে যায়।
advertisement
4/6
দোকানের ভেতরে থাকা এক মহিলা গাড়িচালক-সহ মোট চারজনের মৃত্যু হয়েছে। বাড়তে পারে আরও মৃত্যুর সংখ্যা।
advertisement
5/6
বাসটি ধামাখালের দিক থেকে মিনাখার দিকে যাচ্ছিল বাসন্তী হাইওয়ে ধরে হঠাৎই জয়গ্রামের কাছে বাসটি সামনে চলে আসে একটি বাইক বাইক। বাইককে কাটাতে গিয়ে পরপর দুটি দোকানে ধাক্কা মারে বাসটি। পুলিশ সূত্রে খবর, বাইক চালক, বাস চালক এবং দোকানের দুই ব্যক্তি মারা গিয়েছে।
advertisement
6/6
মৃতদের মধ্যে রয়েছেন বাসচালক, বাইক আরোহী এবং দোকানে বসে থাকা আরও দুই ব্যক্তি। সেই সঙ্গে ৫ থেকে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে কুড়ি জনকে নিয়ে আসা হয়েছিল তার মধ্যে ১৬ জনকে কলকাতার বিভিন্ন হাসপাতালে রেফার করা হয়েছে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Bus Accident: ভয়াবহ দুর্ঘটনা! মিনাখাঁয় দোকানে ঢুকল বিয়েবাড়ির বাস! পিষে মৃত ৪, আহত অন্তত ৩০, রক্তবন্যা এলাকায়