TRENDING:

House Vastu: বাড়ির সিঁড়ি হবে কী রকম? ওঠা-নামায় কোন দিকে অনুসরণে জীবনে আসবে সৌভাগ্য?

Last Updated:
নিজেকেও সতর্ক থাকতে হয়। অন্যথায় বাস্তুশাস্ত্র না মানলে সেই বাড়িতে বসবাস জীবনে সুখ নিয়ে আসে না।
advertisement
1/7
House Vastu: বাড়ির সিঁড়ি হবে কী রকম? কোন দিকে অনুসরণে জীবনে আসবে সৌভাগ্য?
বাড়ি তৈরি করেন বটে শ্রমিকেরা, তাঁদের পরিশ্রমের উপরে ভিত্তি করে তৈরি হয় আমার-আপনার মাথাগোঁজার আশ্রয়। কিন্তু এক্ষেত্রে নিজেকেও সতর্ক থাকতে হয়। অন্যথায় বাস্তুশাস্ত্র না মানলে সেই বাড়িতে বসবাস জীবনে সুখ নিয়ে আসে না।
advertisement
2/7
সিঁড়ি খুব বেশি খাড়া না হওয়াই ভালো। না হলে বয়স্ক মানুষদের উপরে উঠতে অসুবিধা হবে। এর পরিণামে বাড়িতে অসুখ লেগেই থাকবে।
advertisement
3/7
যদি বাড়িতে জায়গা কম থাকে, তাহলে সিঁড়ি হওয়া উচিত ইংরেজি V অক্ষরের মতো। এক্ষেত্রে একটা ধাপ উঠে যে কোণ পাওয়া যাচ্ছে, সেখানে চাইলে পরিবারের বয়স্ক সদস্যরা একটু দাঁড়িয়ে হাঁফও ছাড়তে পারবেন।
advertisement
4/7
গোল হয়ে পাকে পাকে উঠে যাওয়া সিঁড়ি দেখতে বেশ ভালো লাগে। কিন্তু যদি বাড়ি যথেষ্ট বড় না হয়, যদি সিলিং উঁচু না হয়, তাহলে গোল সিঁড়ি না বানানোই ভালো। সেক্ষেত্রে সিঁড়ির দুই ধাপের মধ্যে খুব বেশি তফাত থাকবে না। এতে যাঁরা লম্বা, তাঁদের অসুবিধা হবে।
advertisement
5/7
এবার কথা হল সিঁড়ি কোন দিকে থাকলে ভালো হয়! তা মূলত নির্ভর করে বাড়ির অবস্থানের উপরে। বাড়ি পূর্ব দিকে হলে সিঁড়ি থাকা উচিত দক্ষিণ-পূর্ব কোণে। বাড়ি পশ্চিম দিকে হলে সিঁড়িও দক্ষিণ-পশ্চিম দিকে থাকা উচিত। বাড়ি উত্তর দিকে হলে সিঁড়ি উত্তর-পশ্চিম দিকে থাকা উচিত। এবং বাড়ি দক্ষিণ দিকে হলে বাস্তুমতে সিঁড়ি থাকা উচিত দক্ষিণ-পশ্চিম দিকে।
advertisement
6/7
উত্তর-পূর্ব দিকে কিন্তু কখনই সিঁড়ি তৈরি করা উচিত নয়। কেন না এই দিকে বিরাজ করেন দেবাদিদেব শিব এবং দেবগুরু বৃহস্পতি। তাঁদের সন্তুষ্টিবিধানের জন্য এই দিকে পদচারণা কখনই যুক্তিসঙ্গত নয়।
advertisement
7/7
সিঁড়িতে ওঠা এবং নামার ক্ষেত্রেও স্থাপত্যশিল্পের নির্দিষ্ট বিধান রয়েছে। সিঁড়ি এমন ভাবেই তৈরি করা উচিত যাতে উপরে ওঠার সময় জনৈক ব্যক্তি পূর্ব দিক থেকে পশ্চিম দিক অভিমুখে গমন করেন। একই ভাবে সিঁড়ি বেয়ে ওঠার ক্ষেত্রে উত্তর থেকে দক্ষিণ দিকে গমনের নিয়মও পালন করা যেতে পারে। ঠিক তেমন ভাবেই সিঁড়ি বেয়ে নেমে আসার সময়ে পশ্চিম দিক থেকে পূর্ব দিক অথবা দক্ষিণ দিক থেকে উত্তর দিকের অভিমুখে গমন বাস্তুমতে মঙ্গলদায়ক।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
House Vastu: বাড়ির সিঁড়ি হবে কী রকম? ওঠা-নামায় কোন দিকে অনুসরণে জীবনে আসবে সৌভাগ্য?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল