Crime News: বাবা-মায়ের ঘরে লুকিয়ে লাগিয়েছিল CCTV, ছেলের করা ভিডিও হাতে আসতেই আঁতকে উঠল পুলিশ! তড়িঘড়ি পদক্ষেপ নিতেই হল
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
স্বামী স্ত্রী একে অপরের সঙ্গে কী কথা বলছেন, কেমন ভাবে কথা বলছেন, তাঁদের শরীরি ভাষাই বা কেমন, এই সমস্ত কিছুই তাঁদের সন্তানের উপরে প্রভাব ফেলে বলে মনে করা হয়৷
advertisement
1/9

স্বামী-স্ত্রীয়ের মধ্যে সম্পর্ক সেই পরিবারের সুখশান্তি এবং সমৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ বিশেষ করে তাঁদের যদি সন্তান থেকে থাকে, তাহলে তো কথাই নেই৷
advertisement
2/9
স্বামী স্ত্রী একে অপরের সঙ্গে কী কথা বলছেন, কেমন ভাবে কথা বলছেন, তাঁদের শরীরি ভাষাই বা কেমন, এই সমস্ত কিছুই তাঁদের সন্তানের উপরে প্রভাব ফেলে বলে মনে করা হয়৷
advertisement
3/9
সম্প্রতি মধ্যপ্রদেশের ইনদওরের একটি ঘটনায় এমনই একটি বিষয় সামনে এসেছে৷ যেখানে একটি ছেলে তাঁদের বাবা-মায়েরা ঘরে লুকিয়ে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছে৷ তারপর দেখেছে সেই ক্যামেরার ফুটেজ৷ রেকর্ডও করেছে৷
advertisement
4/9
সেই ফুটেজ পুলিশের হাতে পড়তেই আঁতকে উঠেছেন তাঁরা৷ তড়িঘড়ি নেওয়া হয়েছে পদক্ষেপ৷ আসুন জেনে নিই, ঘটনাটা ঠিক কী ঘটেছিল?
advertisement
5/9
মধ্যপ্রদেশের ইনদওরের একটি মধ্যবিত্ত পরিবার৷ কিন্তু, সেই পরিবারের কর্তা এ কথা সে কথাতেই তাঁর বউয়ের গায়ে হাত তুলত৷ দিনের পর দিন মা’কে বাবার হাতে বেধড়ক মার খেতে দেখত ছেলে৷ সামনে বসে কাঁদত ছোট্ট বোনও৷ বহুদিন পর্যন্ত ছেলেটি ভেবে পায়নি, এই নরক থেকে নিজের মা-বোনকে সে কী করে উদ্ধার করবে?
advertisement
6/9
তখনই সে একটি মতলব খাটায়৷ বাবার অনুপস্থিতিতে বাবা-মায়েরা ঘরে একটি সিসিটিভি ক্যামেরা ইনস্টল করে দেয় ছেলেটি৷ এরপর রেকর্ড হতে থাকে ভিডিও৷
advertisement
7/9
এক মিনিটের একটি ভিডিয়োয় দেখা যায়, অভিযুক্ত ব্যক্তিটি তাঁর স্ত্রীকে বেধড়ক মারধর করছেন৷ দু’হাতে চ়লছে চড় থাপ্পর৷ ছেলেটিও পাশে ভয়ে কুঁকড়ে বসে রয়েছে৷ বোন বিছানায় বসে হাপুস নয়নে কাঁদছে৷ এমনকি, শিকলে বাঁধা পোষ্য কুকুরটিও তাঁর মালকিনকে মারধরের হাত থেকে বাঁচানোর চেষ্টা করছে৷
advertisement
8/9
ঘটনার পরে এই সিসিটিভি ফুটেজ নিয়ে মা’কে নিয়ে থানায় যায় ছেলেটি৷ বাবার কীর্তি দেখায় পুলিশকে৷ পুলিশ সেই ভিডিও দেখে ওই ব্যক্তির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ দায়ের করে৷
advertisement
9/9
শুনানি চলাকালীনও ছেলেটি ওই ভিডিও আদালতে প্রমাণস্বরূপ পেশ করে। তার মা আদালতকে জানায়, গত কয়েক বছর ধরেই তিনি গার্হস্থ্য হিংসার শিকার। বাচ্চাদের মুখ চেয়ে এতদিন কিছু করতে পারেননি৷ কিন্তু এখন সেই বাচ্চারা তাঁকে এই নরক থেকে বের করে এনেছে। মহিলার অভিযোগের ভিত্তিতে, এএসপি সোনু ডাবর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। পুলিশ তদন্তের জন্য রেকর্ডিংটি সংরক্ষণ করেছে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Crime News: বাবা-মায়ের ঘরে লুকিয়ে লাগিয়েছিল CCTV, ছেলের করা ভিডিও হাতে আসতেই আঁতকে উঠল পুলিশ! তড়িঘড়ি পদক্ষেপ নিতেই হল