Snake in Dream: লাল,কালো, হলুদ না সবুজ স্বপ্নে কোন সাপ দেখলে কী হয়? কোনটা শুভ আর কোনটা অশুভ? জেনে নিন
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
প্রায়শই, আমরা স্বপ্নে দেখা জিনিসগুলিকে বাস্তবের সঙ্গে যুক্ত করি। স্বপ্নে দেখা সব কিছুই কিছু না কিছু অর্থ বহন করে থাকে। তা শুধু বুঝে নেওয়ার অপেক্ষা।
advertisement
1/9

আমরা স্বপ্নে অনেক সময়েই সাপের স্বপ্ন দেখে থাকি। এই ধরনের স্বপ্ন অনেক সময়েই আমাদের রাতের ঘুম কেড়ে নেয়। কিন্তু, এর পিছনেও রয়েছে শুভ-অশুভের ইঙ্গিত। (প্রতীকী ছবি)
advertisement
2/9
প্রায়শই, আমরা স্বপ্নে দেখা জিনিসগুলিকে বাস্তবের সঙ্গে যুক্ত করি। স্বপ্নে দেখা সব কিছুই কিছু না কিছু অর্থ বহন করে থাকে। তা শুধু বুঝে নেওয়ার অপেক্ষা। (প্রতীকী ছবি)
advertisement
3/9
এই প্রসঙ্গে জ্যোতিষী হিতেন্দ্র কুমার জানাচ্ছেন, স্বপ্নে সাপ দেখার বিশেষ তাৎপর্য রয়েছে। আসলে, অনেক জায়গাতেই সাপকে সম্পদের রক্ষক হিসাবে বিবেচনা করা হয়। তাই স্বপ্নে সাপ দেখলে লাভ-ক্ষতির ইঙ্গিত পাওয়া যায়। (প্রতীকী ছবি)
advertisement
4/9
কালো রঙের সাপ- কালো রঙের সাপ দেখলে তা শুভ লক্ষণ বলে ধরে নেওয়া হয়। এর মানে এই হল যে আপনি খুব তাড়াতাড়ি চাকরিতে পদোন্নতি পেতে চলেছেন। একই সঙ্গে বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। (প্রতীকী ছবি)
advertisement
5/9
স্বপ্নে সোনালি সাপ দেখলে তা খুবই শুভ। এটি আর্থিক লাভের ইঙ্গিত দেয়। ফলে আপনি এই সময় আর্থিক ভাবে লাভবান হবেন। (প্রতীকী ছবি)
advertisement
6/9
স্বপ্নে সাদা রঙের সাপ দেখলে বুঝে নিতে হবে আপনার ভাগ্যে খুব শীঘ্র প্রচুর অর্থ আসতে চলেছে। ব্যবসায় অগ্রগতি লাভ করতে চলেছেন। (প্রতীকী ছবি)
advertisement
7/9
স্বপ্নে যদি আপনি সবুজ রঙের সাপ দেখেন তাহলেও আপনার জীবনে পদোন্নতি হবে এবং একইসঙ্গে আপনি প্রচুর অর্থ পেতে চলেছেন। এছাড়াও কোনও নতুন চাকরির অফার পেতে পারেন। (প্রতীকী ছবি)
advertisement
8/9
স্বপ্নে যদি হলুদ সাপ দেখেন তাহলে সেই ব্যক্তিকে কাজের জন্য নিজের বাড়ি থেকে দূরে অর্থাৎ ভিন দেশে বা ভিন রাজ্যে যেতে হতে পারে।
advertisement
9/9
স্বপ্নে আপনি যদি লাল সাপ দেখেন , তাহলে শীঘ্রই আপনি কোনও বড় দায়িত্ব পেতে চলেছেন। তাই খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন। (প্রতীকী ছবি)
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Snake in Dream: লাল,কালো, হলুদ না সবুজ স্বপ্নে কোন সাপ দেখলে কী হয়? কোনটা শুভ আর কোনটা অশুভ? জেনে নিন