TRENDING:

Fun Facts: 'রমকেলিয়া' মানে ঢেঁড়শ, 'গোদলি' মানে পেঁয়াজ, এই রাজ্যে সবজির নাম শুনলে হাসতে-হাসতে পেটে খিল ধরবে

Last Updated:
এই রাজ্যে সবজির নাম শুনলে হেসে খুন হবেন! বেগুন কী না 'ভাটা',কুমড়ো হল 'মখনা'
advertisement
1/6
'রমকেলিয়া' মানে ঢেঁড়শ, 'গোদলি' হল পেঁয়াজ, এই রাজ্যে সবজির নামে হাসি থামবে না
পড়শি রাজ্য ছত্তিসগঢ় ভিন্ন ভিন্ন সংস্কৃতিতে সমৃদ্ধ। স্থানীয় ভাষা থেকে শুরু করে খানাপিনা, জামাকাপড় এবং মানুষের জীবনযাপন সব কিছুই যেন এখানে আলাদা! যদিও ভারতে একাধিক রাজ্য রয়েছে। তবে আজকাল ছত্তিসগঢ় যেন সারা দেশে প্রসিদ্ধ হয়ে উঠছে। আর এর অন্যতম প্রধান কারণ হল এখানকার অন্য রকম সংস্কৃতির ধারা। সারা দেশের মানুষও ধীরে ধীরে এই রাজ্যকে জানতে শুরু করেছে। আর সবথেকে বড় কথা হল, সারা বিশ্বে এখানকার পর্যটন স্থানগুলি আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। তাই এই সময় ছত্তিসগঢ়ের ভাষায় বিভিন্ন সবজির নাম কী, সেটাই জেনে নিন।
advertisement
2/6
আসলে দেশের বিভিন্ন রাজ্যে ভিন্ন ভিন্ন ভাষায় কথা বলা হয়। তবে ছত্তিসগঢ়ের ভাষায় কিছু বিশেষ শব্দ রয়েছে। সেই সঙ্গে এখানে বিভিন্ন সবজির নামও বেশ অন্য রকম। আর সেই কারণে ছত্তিসগঢ় রাজ্যের স্থানীয় সবজি বিক্রেতা চন্দ্র রাজ সাহুর সঙ্গে কথা বলেছেন লোকাল ১৮। তিনিই ছত্তিসগঢ়ের স্থানীয় ভাষায় বিভিন্ন সবজি এবং ফলের নাম জানালেন।
advertisement
3/6
ছত্তিসগঢ়ের স্থানীয় ভাষায় সবজি এবং ফলের নামমেলন – বঙ্গলা ভিন্ডি বা ঢেঁড়শ – রমকেলিয়া টোম্যাটো – পতাল মটর – বটরা লেবু – লিম্বু/লিমউ
advertisement
4/6
ছত্তিসগঢ়ের স্থানীয় ভাষায় সবজি এবং ফলের নাম বাঁশ – করীল কুমড়ো – মখনা পেঁয়াজ – গোদলি বাঁধাকপি – নবল গোল আদা – আদা বেগুন – ভাটা গ্বার ফলি বা ক্লাস্টার বিনস – চুরচুটিয়া
advertisement
5/6
advertisement
6/6
এখানেই শেষ নয়, ছত্তিশগড় বিভিন্ন ধরনের সুস্বাদু এবং স্বাস্থ্যকর সবজির জন্যও পরিচিত। ছত্তিশগড়ে পাওয়া যায় ভথুয়া, খেড়া, চরোটা, চুনচুনিয়া, গোবি ভাজি, চানা, লাখড়ী, কুসমী, মাস্টর, অমারী, পটবা, চানা ভাজি, কুমড়া ভাজি, লাল ভাজি, কান্দা ভাজি, করমত্তা, মুঙ্গা ভাজি, তিনপনিয়া, লাখড়ী, কুলথী, আলু ভাজি, কান্ঠ গোবি ভাজি, খোটনী ভাজি, জরী ভাজি, ঝুরগা ভাজি, চনৌটী, পহুনা, কেনী, উরীদ ভাজি, অমুর্রী ভাজি, পালংশাক, চৌলাই, মেথী, মুলী ভাজি, পেঁয়াজ ভাজি, সরসো ভাজির মতো সুস্বাদু এবং লোভনীয় খাবার। যা অন্তত একবার চেখে দেখার জন্য সকলেই মুখিয়ে থাকেন।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Fun Facts: 'রমকেলিয়া' মানে ঢেঁড়শ, 'গোদলি' মানে পেঁয়াজ, এই রাজ্যে সবজির নাম শুনলে হাসতে-হাসতে পেটে খিল ধরবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল