TRENDING:

মানুষের আগে বিপদ টের পায় কারা? আশপাশেই আছে...এই ৮ প্রাণীর বিশেষ ক্ষমতা জানেন?

Last Updated:
প্রকৃতির অদ্ভুত নিয়মে এমন কিছু প্রাণী রয়েছে, যারা মানুষের অনেক আগেই বিপদের আভাস পেয়ে যায়। তাদের তীক্ষ্ণ ইন্দ্রিয়শক্তি পরিবেশের সূক্ষ্ম পরিবর্তনও ধরতে সক্ষম, যা প্রাকৃতিক দুর্যোগ বা বিপদের আগাম সংকেত দিতে পারে।
advertisement
1/9
মানুষের আগে বিপদ টের পায় কারা? আশপাশেই আছে...এই ৮ প্রাণীর বিশেষ ক্ষমতা জানেন?
মানুষই শ্রেষ্ঠ উন্নত জীব আমরা জানি। কিন্তু জানেন কী,  মানুষ নয়, অন্য প্রাণীরাই আগে বিপদের আঁচ পায়! প্রকৃতি বহু প্রাণীকে এমন অসাধারণ ইন্দ্রিয়শক্তি দিয়েছে, যা মানুষের উপলব্ধির বহু ঊর্ধ্বে। বিপদের আগাম সংকেত তারা অনেক সময়ই টের পেয়ে যায়, যখন মানুষ কিছুই বুঝতে পারে না। এমনই ৮টি প্রাণীর কথা এক নজরে—
advertisement
2/9
হাতি: হাতিরা নিম্নকম্পাঙ্কের শব্দ (ইনফ্রাসাউন্ড) এবং মাটির কম্পন তাদের শুঁড় ও পায়ের মাধ্যমে অনুভব করতে পারে। এর ফলে তারা শত মাইল দূরের সুনামি বা বজ্রঝড়ের আগাম আভাস পায়। ২০০৪ সালের ভারত মহাসাগরীয় সুনামির সময় বহু হাতিকে উঁচু জায়গায় চলে যেতে দেখা গিয়েছিল।
advertisement
3/9
কুকুর: মানুষের তুলনায় কুকুরের ঘ্রাণশক্তি প্রায় ১ লক্ষ গুণ বেশি। তারা ভয়, অসুস্থতা এমনকি বায়ুচাপের পরিবর্তন বা ভূকম্পনের আগাম ইঙ্গিতও বুঝতে পারে। ভূমিকম্পের আগে অনেক সময়ই কুকুরকে অস্থির আচরণ করতে দেখা যায়।
advertisement
4/9
হাঙর: হাঙরের শরীরে ‘অ্যাম্পুলা অব লরেনজিনি’ নামে বিশেষ অঙ্গ থাকে, যার মাধ্যমে তারা ক্ষুদ্রতম বৈদ্যুতিক সংকেতও অনুভব করতে পারে। এই ক্ষমতায় তারা শিকারের নড়াচড়া বা জলের চাপের পরিবর্তন থেকে ঝড়ের পূর্বাভাস পায়।
advertisement
5/9
পাখি: অনেক পরিযায়ী পাখি ঝড় বা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের আগেই ইনফ্রাসাউন্ড অনুভব করতে পারে। গবেষণায় দেখা গেছে, কিছু প্রজাতি বড় ঝড়ের কয়েক দিন আগেই বাসা ছেড়ে নিরাপদ স্থানে চলে যায়।
advertisement
6/9
সাপ: সাপ মাটির কম্পনের প্রতি অত্যন্ত সংবেদনশীল। ভূমিকম্পের কয়েক দিন আগেই তারা এই কম্পন টের পেতে পারে এবং বিপদের আশঙ্কায় শীতের মধ্যেও গর্ত থেকে বেরিয়ে আসে।
advertisement
7/9
মৌমাছি: মৌমাছিরা বায়ুচাপ ও আর্দ্রতার সামান্য পরিবর্তনও বুঝতে পারে। ঝড় বা বৃষ্টির আগে তারা দ্রুত চাকায় ফিরে যায় এবং নিজেদের সুরক্ষিত রাখে।
advertisement
8/9
ইঁদুর: ইঁদুরদের মধ্যে কাঠামোগত দুর্বলতা বা ভূ-পরিবর্তনের আগাম সংকেত ধরার অদ্ভুত ক্ষমতা রয়েছে। ইতিহাসে বহুবার দেখা গেছে, জাহাজ বা খনি ধসের আগে তারা জায়গা ছেড়ে পালিয়ে যায়।
advertisement
9/9
ক্যাটফিশ: জাপানে ক্যাটফিশকে ভূমিকম্প সংবেদনশীল প্রাণী হিসেবে মানা হয়। জলেতে টেকটোনিক প্লেটের নড়াচড়ায় সৃষ্ট বৈদ্যুতিক পরিবর্তন তারা অনুভব করতে পারে এবং ভূমিকম্পের আগে অস্বাভাবিক আচরণ করে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
মানুষের আগে বিপদ টের পায় কারা? আশপাশেই আছে...এই ৮ প্রাণীর বিশেষ ক্ষমতা জানেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল