Train Guide: ট্রেনের লং জার্নিতে ঘুম ভালো হবে কোথায়? আপার না লোয়ার বার্থ চমকপ্রদ তথ্য!
- Published by:Soumendu Chakraborty
Last Updated:
আপার বার্থ এবং লোয়ার বার্থ—দুইয়েরই নিজস্ব কিছু সুবিধা ও কিছু অসুবিধা রয়েছে।
advertisement
1/5

দীর্ঘ ট্রেনযাত্রার সময় ভাল ঘুমের প্রয়োজন হয় আর সেই ঘুম নির্ভর করে আপনি কোন বার্থে শুয়ে আছেন তার উপর। কেউ সবসময় আপার বার্থ পছন্দ করেন, কিছুটা কোলাহল এড়ানোর জন্য। আবার কেউ লোয়ার বার্থ পছন্দ করেন। কিন্তু, ভাল ঘুমের জন্য কোনটা বেছে নেবেন?
advertisement
2/5
আপার বার্থ এবং লোয়ার বার্থ, এই দুটির ক্ষেত্রেই কিছু সুবিধা এবং কিছু অসুবিধা রয়েছে।১ আপার বার্থে ব্যক্তিগত জায়গা বা পার্সোনাল স্পেস বেশি পাওয়া যায়। আপার বার্থে অন্য যাত্রীরা সহজে বিরক্ত করতে পারেন না।২ লোয়ার বার্থের পাশে অনেক সময় আলো জ্বলে বা যাত্রীরা চলাফেরা করেন। আপার বার্থে এই সমস্যা থাকে না তাই ভাল ঘুম হতে হয়।
advertisement
3/5
৩ দিনের বেলায় অন্যদের সঙ্গে শেয়ার করতে হয় আপার বার্থ। লোয়ার বার্থ অনেক সময় দিনের বেলা যাত্রীদের বসার জায়গা হিসাবে ব্যবহার করা হয়।৪ আপার বার্থ উপরে থাকায় কোচের শব্দ ও যাত্রীদের চলাফেরা কম অনুভূত হয়। তাই অনেকেই নিরবিচ্ছিন্ন ঘুমের জন্য আপার বার্থই পছন্দ করেন।
advertisement
4/5
লোয়ার বার্থের সুবিধা১ লোয়ার বার্থে উঠতে মই ব্যবহার করতে হয় না। তাই দীর্ঘ ভ্রমণের ক্ষেত্রে এটি অনেকের কাছেই পছন্দ।২ রাতে বাথরুম বা কোনও দরকারে যেতে হলে লোয়ার বার্থ থেকে ওঠা-নামা অনেক সহজ।৩ বয়স্ক মানুষ আর শিশুদের ক্ষেত্রে লোয়ার বার্থ থেকে ওঠা নামা অনেক সহজ।
advertisement
5/5
৩ বয়স্ক মানুষ আর শিশুদের ক্ষেত্রে লোয়ার বার্থে জার্নি কড়া অনেক সুবিধাজনক।৪ লোয়ার বার্থে থাকলে নিজের লাগেজ নিজের কাছেই থাকে। ফলে আপার বার্থ বেশি আরামদায়ক। কারণ, সেখানে আলো, যাত্রীদের কথাবার্তা, এবং চলাফেরার শব্দ কম থাকে। কিন্তু সহজে ওঠা নামা করতে চাইলে লোয়ার বার্থই ভাল।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Train Guide: ট্রেনের লং জার্নিতে ঘুম ভালো হবে কোথায়? আপার না লোয়ার বার্থ চমকপ্রদ তথ্য!