TRENDING:

Yellow Alert For Rain: ঝলমলে পাহাড়ে ফের মেঘের দাপট, বাংলার এই দুই জেলায় জারি হলুদ সতর্কতা

Last Updated:
Rain Alert : রোদ কুয়াশা বৃষ্টি সব মিলিয়ে বাহারি মুডে উত্তরের আবহাওয়া!
advertisement
1/5
ঝলমলে পাহাড়ে ফের মেঘের দাপট, বাংলার এই দুই জেলায় জারি হলুদ সতর্কতা
সমতল জুড়ে রোদের ঝলকানি অন্যদিকে থমথমে আকাশ শৈলসহরে।মেঘে ঢাকা আকাশ আর কুয়াশার মাঝেই ফের একবার দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
advertisement
2/5
শুক্রবার সকাল থেকেই শৈল শহরে কুয়াশার চাদরে মেঘে ঢাকা আকাশে ঝলমলে রোদের খেলার মাঝেই ঝিরি ঝিরি বৃষ্টিপাত।একদিকে কুয়াশা অন্যদিকে বৃষ্টি সবমিলিয়ে নাজেহাল অবস্থা।
advertisement
3/5
চলতি সপ্তাহ জুড়েই উত্তরের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস।বাহারি মুডে খেল দেখাচ্ছে উত্তরের আবহাওয়া।উত্তরের উঁচু পার্বত্য এলাকাগুলিতে বৃষ্টির পূর্বাভাস থাকলেও সমতল জুড়ে শুষ্ক আবহাওয়ার সঙ্গে ঝলমলে রোদ।
advertisement
4/5
আই এম ডি অনুযায়ী, আগামী ৪-৫ দিন উত্তরের উপরের দিকের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পরেই ধীরে ধীরে বাড়বে পারদ।  বৃষ্টির পর আস্তে আস্তে উত্তরবঙ্গ থেকে বিদায় নেবে শীত। রোদে হাসবে পাহাড় থেকে সমতল।
advertisement
5/5
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন উত্তরের উপরের দিকের জেলাগুলিতে কনকনে ঠান্ডা থাকলেও সমতল জুড়ে উষ্ণতার ছোঁয়া। বারে বারে আবহাওয়ার ভোল বদল উত্তরবঙ্গ জুড়ে।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Yellow Alert For Rain: ঝলমলে পাহাড়ে ফের মেঘের দাপট, বাংলার এই দুই জেলায় জারি হলুদ সতর্কতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল