TRENDING:

Winter Weather Updates: ঘন কুয়াশার সঙ্গে বৃষ্টি! উত্তরের হাওয়ায় কনকনে শীত পড়বে! জানুন আবহাওয়ার বড় খবর

Last Updated:
Winter Weather Updates: জাঁকিয়ে পড়বে শীত! দার্জিলিংয়ে পড়ছে বরফ! উত্তরে হাওয়া বাড়ছে! কবে থেকে হাড় কাঁপানো ঠান্ডা পড়বে? জানুন
advertisement
1/5
ঘন কুয়াশার সঙ্গে বৃষ্টি! উত্তরের হাওয়ায় কনকনে শীত পড়বে! জানুন আবহাওয়ার বড় খবর
কনকনে শীতের মুখে ফের বৃষ্টির পূর্বাভাস সঙ্গে ঘন কুয়াশায় মুড়বে শৈল শহর। ইতিমধ্যেই দার্জিলিংয়ের বিভিন্ন জায়গার পাশাপাশি সিকিমেও চলছে তুষারপাত স্বাভাবিকভাবেই উত্তুরে ঠান্ডা হাওয়ার প্রবেশে কনকনে ঠান্ডা। তবে শৈলশহরে বৃষ্টির পূর্বাভাস থাকলেও সমতলজুড়ে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ইতিমধ্যে পারদ নামতে শুরু করেছে পাহাড় থেকে শুরু করে সমতল সব জায়গাতেই।
advertisement
2/5
মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি এই দুই জেলাতেই হাড়কাঁপানো ঠান্ডা ঘন কুয়াশার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা এবং কালিম্পং আলিপুরদুয়ার,এবং কোচবিহার এই তিন  জেলাতেই ঠান্ডা ফুরফুরে হাওয়া ঘন কুয়াশায় জমজমাটি শীত। সকলের সঙ্গী হয়েছে শীতবস্ত্র।
advertisement
3/5
বিশেষ করে উত্তরের পার্বত্য এলাকাগুলিতে জমজমাটি শীত সঙ্গে বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টির পরে পারদ আরও কমবে। চলতি সপ্তাহে পাহাড় থেকে শুরু করে সমতল সব জায়গায় শুষ্ক আবহাওয়া। আপাতত তাপমাত্রার কোনও হেরফের হবে না। ধীরে ধীরে শীত আরও বাড়বে। ইতিমধ্যেই ঘন কুয়াশার চাদরে মুড়েছে পাহাড় থেকে সমতল।
advertisement
4/5
আই এম ডি অনুযায়ী, আগামী ৪-৫ দিন উত্তরের উপরের দিকের জেলাগুলিতে পারদ আরও কমবে। উত্তরের পার্বত্য এলাকাগুলিতে হালকা থেকে মাঝিরে বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি কোনও জেলাতেই বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই ।পার্বত্য এলাকার পাশাপাশি সমতলেও কমবে পারদ।হাড় কাঁপানো ঠান্ডায় কাপবে উত্তরবঙ্গ। ইতিমধ্যেই তুষারপাত শুরু হয়েছে দার্জিলিং এবং সিকিমে।
advertisement
5/5
হওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী,আগামী কয়েকদিন উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টির কোন পূর্বাভাস নেই  উত্তরের পার্বত্য এলাকাগুলিতে ইতিমধ্যেই শীতের আমেজ।উত্তরবঙ্গ জুড়ে জাকিয়ে শীত পড়তে আর বেশি দেরি নেই। একদিকে বৃষ্টি অন্যদিকে ঘন কুয়াশা সব মিলিয়ে জমজমাটি শীতের আমেজ গোটা উত্তরবঙ্গ জুড়ে।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Winter Weather Updates: ঘন কুয়াশার সঙ্গে বৃষ্টি! উত্তরের হাওয়ায় কনকনে শীত পড়বে! জানুন আবহাওয়ার বড় খবর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল