Bengal Winter Updates: উত্তরবঙ্গে জাঁকিয়ে শীত পড়তে চলেছে! ঘন কুয়াশায় ঢেকেছে পাহাড়
- Reported by:Sujoy Ghosh
- Published by:Piya Banerjee
Last Updated:
North Bengal Winter Weather Updates:- বৃষ্টির রেশ কাটতেই শীতের আমেজ উত্তরবঙ্গ জুড়ে, ইতিমধ্যেই ঘন কুয়াশায় ঢেকেছে পাহাড়! জানুন হাওয়া অফিসের খবর
advertisement
1/5

ঘন কুয়াশায় ঢাকা আকাশ শিশিরে ভেজা ঘাস ফুরফুরে ঠান্ডা হাওয়া জানান দিচ্ছে শীত এসে গেছে।উত্তরের প্রত্যেকটি জেলায় আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ইতিমধ্যে পারদ নামতে শুরু করেছে পাহাড় থেকে শুরু করে সমতল সব জায়গাতেই।
advertisement
2/5
শুক্রবার দার্জিলিং, কালিম্পং,আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার এই পাঁচ জেলাতে বৃষ্টির কোন সম্ভাবনা নেই, এখন শুধু জাকিয়ে শীতের অপেক্ষা। ইতিমধ্যেই শৈল শহর জুড়ে শীতের আমেজ। স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পাহাড়ে ঘুরতে আসা পর্যটকদের গায়ে জড়িয়েছে মোটা শীতবস্ত্র।
advertisement
3/5
বিশেষ করে উত্তরের পার্বত্য এলাকায় জমজমাটি শীতের আমেজ। চলতি সপ্তাহে পাহাড় থেকে শুরু করে সমতল সব জায়গায় শুষ্ক আবহাওয়া। আপাতত তাপমাত্রার কোন হেরফের হবে না। ধীরে ধীরে শীত আরো বাড়বে।
advertisement
4/5
আই এম ডি অনুযায়ী, আগামী ৪-৫ দিন উত্তরের উপরের দিকের জেলাগুলিতে পারদ আরো কমবে। উত্তরের কোনো জেলাতেই বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই পার্বত্য এলাকার পাশাপাশি সমতলেও কমবে পারদ।হাড় কাঁপা ঠান্ডায় কাপবে উত্তরবঙ্গ।
advertisement
5/5
হওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী,আগামী কয়েকদিন উত্তরের পার্বত্য এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও বাকি জেলায় বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই । উত্তরবঙ্গ জুড়ে জাগিয়ে শীত পড়তে আর বেশি দেরি নেই।