TRENDING:

North Bengal Weather Update: ঘূর্ণাবর্ত-পশ্চিমি ঝামেলা, পাহাড়ে আবহাওয়ার মুড সুইং, রোদ উঠবে না ফের বৃষ্টির অশনি, রইল আপডেট

Last Updated:
North Bengal Weather Update:প্রতি মুহূর্তে রূপ পাল্টাচ্ছে উত্তরের আবহাওয়া, কখনও বৃষ্টি কখনও রোদের ঝলকানি আবার তার মাঝেই চলছে তুষারপাত! বাহারি মুডে আবহাওয়ার খেলায় নাজেহাল উত্তরবঙ্গবাসী
advertisement
1/5
ঘূর্ণাবর্ত-পশ্চিমি ঝামেলা, পাহাড়ে আবহাওয়ার মুড সুইং, রোদ উঠবে না ফের বৃষ্টির অশনি, আপডেট
  শীতের শেষ বেলাতেও শৈল শহরের একাধিক জায়গায় বৃষ্টির পূর্বাভাস।ইতিমধ্যেই উষ্ণতার ছোঁয়া সমতলজুড়ে অন্যদিকে বৃষ্টির জেরে শৈল শহরে জমজমাটি ঠান্ডা। শীতের বিদায় বেলাতেও নাছোড়বান্ধা বৃষ্টি যেন পিছু ছাড়ছে না। উত্তরবঙ্গ থেকে কবে বিদায় নেবে শীত?
advertisement
2/5
সোমবার সকাল থেকেই হালকা রোদের সাথে উত্তুরে হওয়ার দাপটে ঠান্ডায় কাপছে শৈল শহর । শীতের শেষ বেলাতেও দার্জিলিং এবং কালিম্পংয়ে জারি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা, বাকি তিন জেলায় শুষ্ক আবহাওয়া বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই।
advertisement
3/5
চলতি সপ্তাহে বৃষ্টির পরেই উত্তরের আবহাওয়ায় বিরাট পরিবর্তন। সমতলের পাশাপাশি পাহাড়েও তাপমাত্রা বাড়ছে। হাতে গোনা আর কয়েকদিন তারপরেই শীতকে টাটা বাই বাই করে নাজেহাল গরমে ভুগবে উত্তরবঙ্গবাসী।
advertisement
4/5
আই এম ডি অনুযায়ী, আগামী ৪-৫ দিন উত্তরের উপরের দিকের জেলাগুলিতে বিশেষ করে উঁচু পার্বত্য এলাকায় শীতের আমেজের সঙ্গে চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত তারপরেই ধীরে ধীরে পারদ বাড়বে। বৃষ্টির শেষেই গ্রীষ্মের আগমন।
advertisement
5/5
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন উত্তরের উঁচু পার্বত্য এলাকাজুড়ে হাড় কাঁপানো ঠান্ডা থাকলেও সমতলজুড়ে নাজেহাল গরম। চলতি সপ্তাহে ফের বৃষ্টিপাতের সম্ভাবনা শৈল শহরের একাধিক জায়গায়।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
North Bengal Weather Update: ঘূর্ণাবর্ত-পশ্চিমি ঝামেলা, পাহাড়ে আবহাওয়ার মুড সুইং, রোদ উঠবে না ফের বৃষ্টির অশনি, রইল আপডেট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল