TRENDING:

Weather Update: বর্ষবরণে একদিকে বৃষ্টি অন্যদিকে তুষারপাত! পাহাড়ে খেল দেখাবে আবহাওয়া

Last Updated:
পাহাড়ে বৃষ্টির জলে বর্ষবরণ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ৩১ শে ডিসেম্বর থেকে টানা ৪ দিন পাহাড়ে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
advertisement
1/5
বর্ষবরণে একদিকে বৃষ্টি অন্যদিকে তুষারপাত! পাহাড়ে খেল দেখাবে আবহাওয়া
পশ্চিমী ঝঞ্ঝা উধাও। শীত যেন থেকেও নেই উত্তরবঙ্গে। দিনের তাপমাত্রা গত কয়েকদিন ধরে বেড়ে চলেছে। দিনের তাপমাত্রা এতটাই বাড়ছে যে, রাতের তাপমাত্রার পতন তেমনভাবে হচ্ছে না।
advertisement
2/5
আবহাওয়া দফতরের তথ্য বলছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং বালুরঘাটে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি।
advertisement
3/5
দার্জিলিং পাহাড়েও এই শীতে এখন দিনের তাপমাত্রা প্রায় ১৫ ডিগ্রি সেলসিয়াস। মালদায় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি ৬ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের সর্বত্রই সর্বোচ্চ তাপমাত্রা ৩-৪ ডিগ্রি সেলসিয়াস বেশি।
advertisement
4/5
আবহাওয়া দফতরের সিকিমের কেন্দ্রীয় অধিকর্তা ২ গোপীনাথ রাহার বক্তব্য, 'ডিসেম্বরের গড় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেকটাই বেশি রয়েছে। যা গত কয়েক বছরের তুলনায় বেশি। এ নিয়ে চিন্তাভাবনা শুরু হয়েছে। তবে নতুন বছরে নতুন কিছু আশা করা যেতেই পারে।'
advertisement
5/5
আবহাওয়ার যা মতিগতি, তাতে পাহাড়ে বৃষ্টির জলে বর্ষবরণ হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। ৩১ শে ডিসেম্বর থেকে টানা ৪ দিন পাহাড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে তুষারপাত হবে কিনা , তা এখনই বলা যাচ্ছে না।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Weather Update: বর্ষবরণে একদিকে বৃষ্টি অন্যদিকে তুষারপাত! পাহাড়ে খেল দেখাবে আবহাওয়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল