TRENDING:

Weather Update: ঘন কুয়াশা, ফের হাড় কাঁপানো শীত পাহাড়ে! বৃষ্টির পূর্বাভাস শৈল শহরে

Last Updated:
Weather Update: সকাল থেকেই মেঘে ঢাকা ঘন কুয়াশাচ্ছন্ন আকাশ দার্জিলিংয়ে। উত্তুরে ঠান্ডা হাওয়ায় জাঁকিয়ে ফিরছে শীত। শৈল শহরে জারি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস।
advertisement
1/5
রোদের দেখা নেই, ঘন কুয়াশায় কাঁপছে পাহাড়! ঠান্ডা সঙ্গে বৃষ্টির পূর্বাভাস শৈল শহরে
সকাল থেকেই মেঘে ঢাকা ঘন কুয়াশাচ্ছন্ন আকাশ দার্জিলিংয়ে। উত্তুরে ঠান্ডা হাওয়ায় জাঁকিয়ে ফিরছে শীত। শৈল শহরে জারি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস।
advertisement
2/5
বৃহস্পতিবার সকাল থেকেই ঘন কুয়াশার সঙ্গে মেঘে ঢাকা আকাশ। শীতের মাঝেও বৃষ্টির হাত থেকে রেহাই নেই। একদিকে ঘন কুয়াশা অন্যদিকে বৃষ্টি সবমিলিয়ে উত্তরের পাঁচ জেলাতেই জমজমাটি শীতের আমেজ। জারি রয়েছে হলুদ সর্তকতা চারিদিকে ঘন কুয়াশার এলার্ট।
advertisement
3/5
ফের নতুন মুডে উত্তরের আবহাওয়া, কনকনে ঠান্ডার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি শৈল শহরের উঁচু পার্বত্য এলাকায় ,বৃষ্টির পরেই পারদ আরো কমবে।
advertisement
4/5
আই এম ডি অনুযায়ী, আগামী ৪-৫ দিন উত্তরের উপরের দিকের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, হতে পারে শিলাবৃষ্টিও।
advertisement
5/5
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বৃষ্টির পরেই হু হু করে কমবে পারদ ফের একবার হাড় কাঁপানো ঠান্ডায় কাঁপবে গোটা উত্তরবঙ্গবাসী। ঘন কুয়াশার সতর্কতার পাশাপাশি বৃষ্টির মাঝেই বরফের চাদরে ঢাকতে পারে শৈল রানী দার্জিলিং।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Weather Update: ঘন কুয়াশা, ফের হাড় কাঁপানো শীত পাহাড়ে! বৃষ্টির পূর্বাভাস শৈল শহরে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল