TRENDING:

Weather Update: বিদায়ের আগে মরণ কামড় শীতের, সঙ্গে দোসর বৃষ্টি! উত্তরের তোলপাড় করা আবহাওয়া আপডেট

Last Updated:
শীতের বিদায় বেলায় হু হু করে কমছে পারদ ঘন কুয়াশা মেঘে ঢাকা আকাশের সঙ্গে জারি বৃষ্টির পূর্বাভাস!
advertisement
1/5
বিদায়ের আগে মরণ কামড় শীতের, সঙ্গে দোসর বৃষ্টি! উত্তরের তোলপাড় করা আবহাওয়া আপডেট
হুহু করে কমছে পারদ, কনকনে ঠান্ডার কাঁপছে পাহাড় থেকে সমতল সঙ্গে ঘন কুয়াশা মেঘে ঢাকা আকাশ। এরই মাঝে আবার শৈল শহরে জারি হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।
advertisement
2/5
বৃহস্পতিবার সকাল থেকেই ঘন কুয়াশার সঙ্গে উত্তুরে হওয়ার দাপট।একদিকে ঘন কুয়াশা অন্যদিকে শৈল শহরে বৃষ্টি সবমিলিয়ে উত্তরের পাঁচ জেলাতেই জমজমাটি শীতের আমেজ। দার্জিলিং কালিম্পং-সহ ঠাণ্ডায় কাঁপছে কোচবিহার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারও।
advertisement
3/5
ঘন কুয়াশায় দৃষ্টি শূন্য চারিদিক তার মাঝে কনকনে ঠান্ডা, হু হু করে কমছে পারদ। সব মিলিয়ে উত্তুরে হাওয়ার দাপটে উত্তরবঙ্গ জুড়ে ফের একবার জাঁকিয়ে শীতের আমেজ। তবে চলতি সপ্তাহে বৃষ্টির পরেই উত্তরবঙ্গ থেকে বিদায় নিতে পারে শীত।
advertisement
4/5
আই এম ডি অনুযায়ী, আগামী ৪-৫ দিন উত্তরের উপরের দিকের জেলাগুলিতে শীত আরও বাড়বে। হাড় কাঁপানো ঠান্ডা হয় কাঁপবে গোটা উত্তরবঙ্গবাসী।
advertisement
5/5
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন উত্তরবঙ্গ জুড়ে হাড় কাঁপানো ঠান্ডা। জারি রয়েছে ঘন কুয়াশার এলার্ট। থেকে বাঁচতে গায়ে জড়িয়ে ধরে মোটা শীতবস্ত্র রাস্তায় রাস্তায় আগুন জালিয়ে গা সেঁকছে স্থানীয় থেকে শুরু করে পর্যটকেরা।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Weather Update: বিদায়ের আগে মরণ কামড় শীতের, সঙ্গে দোসর বৃষ্টি! উত্তরের তোলপাড় করা আবহাওয়া আপডেট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল