Bengal Winter: বৃষ্টির টেনশন নেই, হাড়কাঁপানো শীত কবে থেকে জানিয়ে দিল আবহাওয়া দফতর, পাহাড়ে হুড়মুড়িয়ে ঠান্ডা
- Reported by:Sujoy Ghosh
- Published by:Pooja Basu
Last Updated:
উত্তরবঙ্গ জুড়ে শীতের আমেজ, ঘন কুয়াশার চাদরে মুড়েছে পাহাড় থেকে সমতল,এবার শুধু জাকিয়ে শীতের অপেক্ষা..!
advertisement
1/5

শৈল শহর জুড়ে জমজমাটি শীতের আমেজ। ঠান্ডা ফুরফুরে হাওয়া ঘন কুয়াশা জানান দিয়েছে শীত এসে গেছে।উত্তরের প্রত্যেকটি জেলায় আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ইতিমধ্যে পারদ নামতে শুরু করেছে পাহাড় থেকে শুরু করে সমতল সব জায়গাতেই। চলতি মাসেই জাকিয়ে শীত উত্তরবঙ্গ জুড়ে।
advertisement
2/5
দার্জিলিং বিবি, কালিম্পং,আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার এই পাঁচ জেলাতে বৃষ্টির কোন সম্ভাবনা নেই, এখন শুধু জাকিয়ে শীতের অপেক্ষা। ইতিমধ্যেই শৈল শহর জুড়ে শীতের আমেজ। স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পাহাড়ে ঘুরতে আসা পর্যটকদের গায়ে জড়িয়েছে মোটা শীতবস্ত্র।
advertisement
3/5
বিশেষ করে উত্তরের পার্বত্য এলাকায় জমজমাটি শীতের আমেজ। চলতি সপ্তাহে পাহাড় থেকে শুরু করে সমতল সব জায়গায় শুষ্ক আবহাওয়া। আপাতত তাপমাত্রার কোন হেরফের হবে না। ধীরে ধীরে শীত আরও বাড়বে। ইতিমধ্যেই ঘন কুয়াশার চাদরে মরেছে পাহাড়।
advertisement
4/5
আই এম ডি অনুযায়ী, আগামী ৪-৫ দিন উত্তরের উপরের দিকের জেলাগুলিতে পারদ আরো কমবে। উত্তরের কোনো জেলাতেই বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই পার্বত্য এলাকার পাশাপাশি সমতলেও কমবে পারদ।হাড় কাঁপানো ঠান্ডায় কাপবে উত্তরবঙ্গ।
advertisement
5/5
হওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী,আগামী কয়েকদিন উত্তরের পার্বত্য এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও বাকি জেলায় বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই । উত্তরবঙ্গ জুড়ে জাগিয়ে শীত পড়তে আর বেশি দেরি নেই।