TRENDING:

Weather Update: তুষারপাতের পর শীতে কাঁপছে দার্জিলিং, হুড়হুড়িয়ে উত্তুরে হাওয়া কালিম্পং থেকে কোচবিহারে

Last Updated:
দার্জিলিংয়ে তুষারপাতের পর হুড়মুড়িয়ে শীতে নামে উত্তরবঙ্গ জুড়ে, ঘন কুয়াশা ঠান্ডা ফুরফুরে হাওয়া জানান দিচ্ছে হাড়কাঁপানো শীতে কাঁপতে চলেছ উত্তরবঙ্গের পাহাড় থেকে সমতল
advertisement
1/5
তুষারপাতের পর কাঁপছে দার্জিলিং,উত্তুরে হাওয়া কালিম্পং থেকে কোচবিহারে
শীতের ফুরফুরে আমেজে শৈল শহর দার্জিলিং। গতকালই দার্জিলিংয়ে তুষারপাতের পর শীতের আমেজ একদম তুঙ্গে। আপাতত উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। পারদ নামতে শুরু করেছে পাহাড় থেকে শুরু করে সমতল সব জায়গাতেই।
advertisement
2/5
শুক্রবার দার্জিলিং,কালিম্পং,আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার...এই পাঁচ জেলাতেই ঠাণ্ডা ফুরফুরে হাওয়া, ঘন কুয়াশা! সকাল থেকেই শীতের আমেজ। ঠান্ডা থেকে বাঁচতে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পাহাড়ে ঘুরতে আসা পর্যটকদের গায়ে মোটা শীতবস্ত্র।
advertisement
3/5
বিশেষ করে উত্তরের পার্বত্য এলাকাগুলিতে জমজমাটি শীত। চলতি সপ্তাহে পাহাড় থেকে শুরু করে সমতল সব জায়গায় শুষ্ক আবহাওয়া। আপাতত তাপমাত্রার কোনও হেরফের হবে না। ধীরে ধীরে শীত আরও বাড়বে। ইতিমধ্যেই ঘন কুয়াশার চাদরে মুড়েছে পাহাড় থেকে সমতল।
advertisement
4/5
IMD অনুযায়ী, আগামী ৪-৫ দিন উত্তরের উপরের দিকের জেলাগুলিতে পারদ আরও কমবে। উত্তরের কোনও জেলাতেই বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। পার্বত্য এলাকার পাশাপাশি সমতলেও কমবে পারদ। হাড় কাঁপানো ঠান্ডায় কাপবে উত্তরবঙ্গ। ইতিমধ্যেই তুষারপাত শুরু হয়েছে দার্জিলিংয়ে।
advertisement
5/5
হওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী,আগামী কয়েকদিন উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস নেই।  উত্তরের পার্বত্য এলাকাগুলিতে ইতিমধ্যেই শীতের আমেজ। উত্তরবঙ্গ জুড়ে জাঁকিয়ে শীত পড়তে আর বেশি দেরি নেই। হাড় কাঁপানো ঠান্ডায় কাঁপবে উত্তরবঙ্গ।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Weather Update: তুষারপাতের পর শীতে কাঁপছে দার্জিলিং, হুড়হুড়িয়ে উত্তুরে হাওয়া কালিম্পং থেকে কোচবিহারে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল