TRENDING:

Westerly Jet Stream: সমুদ্রতলের উপর দিয়ে প্রবল গতিতে বইবে ঝোড়ো হাওয়া, এখনই কম্বল ট্রাঙ্কে নয়, ওয়েদার অফিসের বড় আপডেট

Last Updated:
Weather Update: লেপ কম্বল গোটাচ্ছেন তাহলে বড় ভুল করছেন! ফের উত্তরে ঠান্ডার পূর্বাভাস
advertisement
1/5
প্রবল গতিতে বইবে ঝোড়ো হাওয়া, এখনই কম্বল ট্রাঙ্কে নয়, ওয়েদার অফিসের বড় আপডেট
শীতের বিদায় বেলাতেও কনকনে হাড়  কাঁপানো ঠান্ডার সঙ্গে ঘন কুয়াশা। চলতি সপ্তাহজুড়ে  শৈল শহরে হালকা বৃষ্টি সম্ভাবনা তারপরেই ভোল পাল্টাবে আবহাওয়া। ফের একবার দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমলো শৈলশহরে।
advertisement
2/5
বুধবার শৈল শহর দার্জিলিংয়ে হাড়কাঁপানো ঠান্ডা সঙ্গে ঘন কুয়াশা তার মাঝেই উঁকি দিচ্ছে রোদ। দার্জিলিং  কালিম্পং, জলপাইগুড়ি আলিপুরদুয়ার,এবং কোচবিহার এই পাঁচ জেলাতেই ফুরফুরে ঠাণ্ডা হাওয়ার সঙ্গে শীতের আমেজ।
advertisement
3/5
বিশেষ করে উত্তরের পার্বত্য এলাকাগুলিতে শীতের দাপট। দিনের সাথে সাথে পারদ আরো কমলেও বৃষ্টির শেষেই ভোল পাল্টাবে উত্তরের আবহাওয়া। চলতি সপ্তাহে পাহাড় থেকে শুরু করে সমতল সব জায়গাতেই ফের দুই থেকে তিন ডিগ্রি পারদ কমার আশঙ্কা।
advertisement
4/5
আই এম ডি অনুযায়ী, আগামী ৪-৫ দিন উত্তরের উপরের দিকের জেলাগুলিতে পারদ আরো কমবে। উত্তরের পার্বত্য এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি কোনো জেলাতেই বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই ।
advertisement
5/5
হওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী,আগামী কয়েকদিন উত্তরবঙ্গ জুড়ে প্রত্যেকটি জেলায় পারদ আরো কমবে। নতুন মুডে খেল দেখাবে উত্তরের আবহাওয়া। একদিকে বৃষ্টি অন্যদিকে ঘন কুয়াশা সব মিলিয়ে জমজমাটি শীতের আমেজে গোটা উত্তরবঙ্গ। সব মিলিয়ে শীতের শেষ চোখ রাঙানি।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Westerly Jet Stream: সমুদ্রতলের উপর দিয়ে প্রবল গতিতে বইবে ঝোড়ো হাওয়া, এখনই কম্বল ট্রাঙ্কে নয়, ওয়েদার অফিসের বড় আপডেট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল