TRENDING:

Weather Alert: একদিকে ঘন কুয়াশার দাপট তার উপরে আবার বৃষ্টি! পাহাড় জুড়ে আবহাওয়ার বিরাট বদল

Last Updated:
Weather Alert: একদিকে ঘন কুয়াশার দাপট তার উপরে আবার বৃষ্টি! পাহাড়জুড়ে আবহাওয়ার বিরাট বদল
advertisement
1/5
একদিকে ঘন কুয়াশার দাপট তার উপরে আবার বৃষ্টি! পাহাড় জুড়ে আবহাওয়ার বিরাট বদল
চারিদিকে ঘন কুয়াশা মেঘে ঢাকা আকাশ সঙ্গে চলছে ঠান্ডা ফুরফুরে হাওয়া।জাকিয়ে শীতে নাজেহাল উত্তরবঙ্গবাসী। দিন গড়ানোর সাথে সাথে ফের বৃষ্টির পূর্বাভাস শৈল শহরে।
advertisement
2/5
সোমবার সকাল থেকেই ঘন কুয়াশা মেঘে ঢাকা আকাশ সঙ্গে কনকনে ঠান্ডা হাওয়া শৈল শহর দার্জিলিংয়ে। শৈল শহরে জারি বৃষ্টির পূর্বাভাস, একদিকে ঘন কুয়াশা অন্যদিকে বৃষ্টি সবমিলিয়ে উত্তরের পাঁচ জেলাতেই জমজমাটি শীতের আমেজ । জায়গায় জায়গায় জারি ঘন কুয়াশার এলার্ট।
advertisement
3/5
চলতি সপ্তাহে ফের নতুন মুডে খেলা দেখাবে উত্তরের আবহাওয়া।  হালকা থেকে মাঝারি বৃষ্টি শৈল শহরের উঁচু পার্বত্য এলাকায় ,বৃষ্টির পরেই হুহু করে কমবে পারদ।শীতের দাপটে হাড় কাঁপবে উত্তরবঙ্গবাসীর।
advertisement
4/5
আই এম ডি অনুযায়ী, আগামী ৪-৫ দিন উত্তরের উপরের দিকের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি শীত আরো বাড়বে, চলতি সপ্তাহের উইকেন্ডেই তুষারের চাদরে মুড়তে পারে দার্জিলিং।
advertisement
5/5
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বৃষ্টির পরেই ফের শীতের চোখ রাঙানি উত্তরের একাধিক জেলায়। পাশাপাশি বৃষ্টির মাঝেই  শৈল শহরে তুষারপাতের সম্ভাবনা জারি রয়েছে ঘন কুয়াশার এলার্ট।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Weather Alert: একদিকে ঘন কুয়াশার দাপট তার উপরে আবার বৃষ্টি! পাহাড় জুড়ে আবহাওয়ার বিরাট বদল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল