TRENDING:

Weather Alert: ৪৮ ঘণ্টায় আবহাওয়ার নয়া খেল, ফের উত্তরে তুষারপাতের আশঙ্কা, পশ্চিমী ঝামেলা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় আবহাওয়ার তোলপাড়, রইল ওয়েদার আপডেট

Last Updated:
Weather Alert:মুড সুইং উত্তরের আবহাওয়ার! চলতি সপ্তাহেই শৈল শহরে বৃষ্টির সঙ্গে হতে পারে তুষারপাত!
advertisement
1/5
৪৮ ঘণ্টায় আবহাওয়ার নয়া খেল, ফের উত্তরে তুষারপাতের আশঙ্কা, পশ্চিমী ঝামেলা ও ঘূ
চলতি সপ্তাহেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘন কুয়াশা শৈল শহর দার্জিলিংয়ে। বৃষ্টির পরেই হুহু করে কমবে পারদ ,হতে পারে তুষারপাত। ইতি মধ্যেই শীতের চাদরে মুড়েছে পাহাড় থেকে সমতল। নতুন মুডে খেল দেখাচ্ছে উত্তরের আবহাওয়া।
advertisement
2/5
শনিবার ঘন কুয়াশার সঙ্গে হাড় কাঁপানো ঠান্ডা, উত্তরের পাঁচ জেলাতেই শীতের দাপট। কুয়াশাচ্ছন্ন মেঘে ঢাকা আকাশ চারিদিকে। নতুন বছরের প্রথম উইকেন্ডেই তুষারপাতের সম্ভাবনা শৈলশহর দার্জিলিংয়ে । ইতিমধ্যে পারদ নামতে শুরু করেছে পাহাড় থেকে শুরু করে সমতল সব জায়গাতে। চলতি সপ্তাহে আরও দু থেকে তিন ডিগ্রী পারদ কমতে পারে।
advertisement
3/5
বিশেষ করে উত্তরের পার্বত্য এলাকাগুলিতে জমজমাটি শীত। চলতি সপ্তাহেই সাদা বরফের চাদরে মুড়তে  পারে দার্জিলিং, সোনাদা, ঘুম সহ কালিম্পং পার্বত্য এলাকা । শীত থেকে বাঁচতে ইতিমধ্যেই গায়ে জড়িয়েছে মোটা শীতবস্ত্র। রাস্তায় রাস্তায় গা-হাত-পা সেঁকতে আগুন জ্বালিয়ে বসে রয়েছে স্থানীয়রা সঙ্গে যোগ দিয়েছে পর্যটকরাও।
advertisement
4/5
আই এম ডি অনুযায়ী, আগামী ৪-৫ দিন উত্তরের উপরের দিকের জেলাগুলিতে পারদ আরও কমবে। ।পার্বত্য এলাকার পাশাপাশি সমতলেও কমবে পারদ। হালকা বৃষ্টি ঠান্ডা ফুরফুরে হাওয়ায় কাঁপবে গোটা উত্তরবঙ্গবাসী।
advertisement
5/5
হওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী চলতি সপ্তাহেই শৈল শহরে হালকা বৃষ্টির পূর্বাভাস , ইতিমধ্যেই উত্তরের পার্বত্য এলাকাগুলিতে  শীতের আমেজ। চলতি সপ্তাহেই বিরাট পরিবর্তন আবহাওয়ায়, নতুন মুডে নতুন রূপে খেল দেখাবে উত্তরের আবহাওয়া।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Weather Alert: ৪৮ ঘণ্টায় আবহাওয়ার নয়া খেল, ফের উত্তরে তুষারপাতের আশঙ্কা, পশ্চিমী ঝামেলা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় আবহাওয়ার তোলপাড়, রইল ওয়েদার আপডেট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল