TRENDING:

Train Cancelled: টানা তিন দিন চলবে না ট্রেন! এই লাইনে বাতিল একজোড়া ট্রেন, টিকিট কাটার আগে জেনে নিন

Last Updated:
Indian Railways: মালদহ ডিভিশন রেল কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, ভাগলপুর-টিকানী সিঙ্গেল লাইন শাখায় রোড ওভার ব্রিজের গার্ডার স্থাপনের কাজের জন্য তিনদিন ট্রাফিক ও পাওয়ার ব্লকের প্রয়োজন হবে। যার ফলে ৯, ১০ ও ১১ই জানুয়ারি বাতিল থাকবে ভাগলপুর-হাঁসডিহা-ভাগলপুর ডিইএমইউ প্যাসেঞ্জার ট্রেন।
advertisement
1/5
টানা তিন দিন চলবে না ট্রেন! এই লাইনে বাতিল একজোড়া ট্রেন, টিকিট কাটার আগে জেনে নিন
মালদহ ডিভিশনের তিনদিন বাতিল একজোড়া ট্রেন। টিকিট কাটার আগে জেনে নিন আপনার ট্রেনের তালিকা। রেললাইনের বিশেষ কাজের জন্য মালদহ ডিভিশনে বাতিল করা হয়েছে একজোড়া ট্রেন।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
2/5
মালদহ ডিভিশন রেল কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, ভাগলপুর-টিকানী সিঙ্গেল লাইন শাখায় রোড ওভার ব্রিজের গার্ডার স্থাপনের কাজের জন্য তিনদিন ট্রাফিক ও পাওয়ার ব্লকের প্রয়োজন হবে। যার ফলে ৯, ১০ ও ১১ই জানুয়ারি বাতিল থাকবে ভাগলপুর-হাঁসডিহা-ভাগলপুর ডিইএমইউ প্যাসেঞ্জার ট্রেন।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
3/5
এই কাজের সময় ৯ জানুয়ারি দুপুর ১২টা ৫০ মিনিট থেকে বিকেল ৩টা ৫০ মিনিট পর্যন্ত মোট ৩ ঘণ্টা। এবং ১০ ও ১১ জানুয়ারি দুপুর ১টা ১৫ মিনিট থেকে বিকেল ৩টা ৪৫ মিনিট পর্যন্ত মোট আড়াই ঘণ্টা ট্রাফিক ও পাওয়ার ব্লকের প্রয়োজন হবে। যার ফলে ট্রেন নাম্বার ৭৩৪৪৪ ও ৭৩৪৪৩ ভাগলপুর-হাঁসডিহা-ভাগলপুর ডিইএমইউ প্যাসেঞ্জার ট্রেন চলাচল বন্ধ থাকবে। (ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
4/5
যদিও এই কাজ চলাকালীন ট্রেন নাম্বার ২২৩০৯ আপ হাওড়া-জামালপুর বন্দে ভারত এক্সপ্রেস নির্ধারিত সময়ে চলে যাওয়ার পরেই ব্লক কার্যকর করা হবে বলে রেল সূত্রে জানা গিয়েছে।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
5/5
মালদহ ডিভিশনের ডিআরএম মনিশ কুমার গুপ্তা জানান, 'যাত্রীদের আরামদায়ক ও সুবিধাজনক রেল পরিষেবার জন্য কাজ করা হচ্ছে। এই কাজের ফলে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখিত। কাজ সম্পন্ন হলে পুনরায় আবার স্বাভাবিক হবে রেল পরিষেবা।' (ছবি ও তথ্য: জিএম মোমিন)
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Train Cancelled: টানা তিন দিন চলবে না ট্রেন! এই লাইনে বাতিল একজোড়া ট্রেন, টিকিট কাটার আগে জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল