TRENDING:

Train accident in North Bengal: হাতি করিডরেই ট্রেন দুর্ঘটনা, রাত নামতেই ঘন কুয়াশা এলাকায়! উদ্ধারকাজ নিয়ে দুশ্চিন্তা

Last Updated:
বৃহস্পতিবার দোমোহনি এলাকায় ওই দুর্ঘটনা ঘটে (Train accident in North Bengal)।
advertisement
1/7
হাতি করিডরেই ট্রেন দুর্ঘটনা, রাত হতেই ঘন কুয়াশা এলাকায়! উদ্ধারকাজে দুশ্চিন্তা
ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ময়নাগুড়িতে। বৃহস্পতিবার বিকেল পাঁচটায় লাইনচ্যুত হয় বিকানের-গৌহাটি এক্সপ্রেস (Train accident in North Bengal)। তার জেরে বহু যাত্রীর প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার দোমোহনি এলাকায় ওই দুর্ঘটনা ঘটে (Train accident in North Bengal)। এক্সপ্রেসটির ৬টি কামরা লাইনচ্যুত হয়ে যায় বলে জানা গিয়েছে। জরুরি ভিত্তিতে চালানো হচ্ছে উদ্ধারকাজ।
advertisement
2/7
দ্রুত পদক্ষেপ করেই উদ্ধারকার্যে নামা হয়েছে। কিন্তু অন্ধকার নেমে আসায় উদ্ধারকাজ চালাতে গিয়ে ভীষণ অসুবিধার মুখে পড়তে হচ্ছে উদ্ধারকারীদের (Train accident in North Bengal)।
advertisement
3/7
যে এলাকায় ট্রেন দুর্ঘটনা ঘটেছে, সেটি উত্তরবঙ্গের হাতি করিডোর। দুর্ঘটনাস্থলের পাশেই রয়েছে বিশাল হাতিনালা। ফলে আহত ও মৃতদের সেই নালা পেরিয়ে উদ্ধার করতে হচ্ছে।
advertisement
4/7
এরই মধ্যে সেই এলাকায় ঠান্ডা ও ঘন কুয়াশার জেরে উদ্ধারকাজে বেশ বেগ পেতে হচ্ছে। সেখানে প্রতিকূলতা রয়েছে আলোরও। তারই মধ্যে এলাকাবাসীরা ভিড় করেছেন ওই এলাকায়। ফলে উদ্ধারকাজ বেশ কঠিন হয়ে পড়ছে।
advertisement
5/7
প্রশাসনের তরফে জানানো হয়েছে, ৫ জনের মৃত্যু হয়েছে। আহত অন্তত ৪৫ জন। বাকিদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৬০ জন হাসপাতালে ভর্তি। ময়নাগুড়িতে বাকিদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে।
advertisement
6/7
ট্রেনটির ৪-৫টি বগি দুমড়ে মুচড়ে গিয়েছে। তার জেরে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
advertisement
7/7
গ্যাস কাটার দিয়ে বগি কেটে দেখা হচ্ছে। সেখানে আরও মানুষ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Train accident in North Bengal: হাতি করিডরেই ট্রেন দুর্ঘটনা, রাত নামতেই ঘন কুয়াশা এলাকায়! উদ্ধারকাজ নিয়ে দুশ্চিন্তা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল