Darjeeling Snowfall: ফাইনালি দার্জিলিংয়ে তুষারপাত! মল, জলা পাহাড়ে আনন্দে আত্মহারা পর্যটকরা, দেখুন ছবিতে...
- Reported by:Sujoy Ghosh
- Published by:Shubhagata Dey
Last Updated:
Darjeeling Snowfall: দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে তুষারপাত দার্জিলিংয়ে! চুটিয়ে আনন্দ পর্যটকদের, কেউ কেউ আবার রাস্তার ধারেই বানাল স্নো-ম্যান।
advertisement
1/5

*অবশেষে দার্জিলিংয়ে তুষারপাত। আনন্দে মাতল পর্যটকেরা। সকাল থেকেই ঘন কুয়াশা মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আর তার মাঝেই জায়গায় জায়গায় সাদা বরফের চাদরে মুড়ল দার্জিলিং।
advertisement
2/5
*দার্জিলিংয়ের জল পাহাড় সংলগ্ন এলাকায় তুষারপাত। সাদা বরফে ঢাকল দার্জিলিংয়ের বেশ কিছু রাস্তা। উত্তুরে হাওয়ার দাপটে কনকনে হাড় কাঁপানো ঠান্ডা।
advertisement
3/5
*খুশির মাঝেই কেউ কেউ রাস্তার ধারেই বানিয়ে ফেলছে স্নোম্যান। উত্তরের আবহাওয়ায় বিরাট বদল। কনকনে ঠান্ডা হাওয়া এবং বৃষ্টির মাঝেই তুষারপাতে আনন্দে আত্মহারা পর্যটকরা।
advertisement
4/5
*ফের আবহাওয়ার অ্যালার্টকে সত্যি করে সোমবার সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টিপাত শৈলশহর দার্জিলিয়ে। আর সেই বৃষ্টির মাঝেই গুড়ি গুড়ি বরফের চাদরে শৈলশহরের একাধিক রাস্তা।
advertisement
5/5
*দার্জিলিংয়ের জলা পাহাড়, সেন্ট পলস স্কুল, লালকুঠি-সহ একাধিক জায়গায় বৃষ্টির মাঝেই শুরু হয় তুষারপাত। আর সেই দেখেই খুশিতে আত্মহারা পর্যটকেরা।