TRENDING:

North Bengal Weather Alert: জারি হাই এলার্ট, বজ্রবিদ্যুত, বৃষ্টিপাত সঙ্গে ঝড়ো হাওয়া! হলুদ সতর্কতা উত্তরের ৫ জেলাতেই, আবহাওয়ার ভোল পাল্টাবে দক্ষিণবঙ্গেও

Last Updated:
ঝড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত উত্তরের একাধিক জেলায় জারি রয়েছে হলুদ কমলা সতর্কতা! যে কোন মুহূর্তে আছড়ে পড়বে কালবৈশাখী রইল আবহাওয়ার বড় আপডেট
advertisement
1/5
জারি হাই এলার্ট,বজ্রবিদ্যুত, বৃষ্টিপাত সঙ্গে ঝড়ো হাওয়া!হলুদ সতর্কতা উত্তরের ৫জেলাতেই
রাত থেকেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। ঘন কালো মেঘে ঢাকা পাহাড় থেকে সমতল । টানা বৃষ্টিতে পারদ অনেকটাই নেমেছে। চলতি সপ্তাহ ধরে বৃষ্টিপাতের আশঙ্কা দিয়ে আসতে পারে ঝড় বৃষ্টি।
advertisement
2/5
রবিবার সকাল থেকেই শৈল শহরে মেঘে ঢাকা থমথমে আকাশ অন্যদিকে সমতলেও জারি রয়েছে বৃষ্টির পূর্বাভাস। তবে দিন গড়ানোর সঙ্গেই ভোল পাল্টাবে উত্তরের আবহাওয়া। উত্তুরে হাওয়ার সঙ্গে ধেয়ে আসবে ঝড় বৃষ্টি।
advertisement
3/5
বিশেষ করে উত্তরের পার্বত্য এলাকাগুলিতে হালকা শীতের দাপট। হলুদ সতর্কতা উত্তরের ৫ জেলাতেই। সকাল থেকে নিজেদের আড়ালে রোদের লুকোচুরি খেলা থাকলেও বিকেলের পর থেকে ফের হতে পারে বৃষ্টিপাত।
advertisement
4/5
আই এম ডি এর রিপোর্ট অনুযায়ী, আগামী ৪-৫ দিন উত্তরের প্রত্যেক জেলায় ধেয়ে আসছে প্রবল ঝড় বৃষ্টি। পাহাড়ের পাশাপাশি রেহাই পাবে না সমতলও। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহারে বৃষ্টিতে ভাসবে প্রত্যেক জেলা।
advertisement
5/5
হওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী,আগামী কয়েকদিন উত্তরবঙ্গ জুড়ে দফায় দফায় চলবে বৃষ্টিপাত। টানা গরমের পর এবার দফায় দফায় বৃষ্টিপাতের জেরে ভাসবে উত্তরবঙ্গের একাধিক জেলা।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
North Bengal Weather Alert: জারি হাই এলার্ট, বজ্রবিদ্যুত, বৃষ্টিপাত সঙ্গে ঝড়ো হাওয়া! হলুদ সতর্কতা উত্তরের ৫ জেলাতেই, আবহাওয়ার ভোল পাল্টাবে দক্ষিণবঙ্গেও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল