TRENDING:

North Bengal Weather Update: উত্তরের পাহাড়ে ফের হাড় হিম ঠান্ডা, কবে থেকে দক্ষিণেও তার প্রভাব, রইল ওয়েদার আপডেট

Last Updated:
North Bengal Weather Update: চলতি সপ্তাহেই ভোল পাল্টাবে আবহাওয়া!উত্তুরে হাওয়ার দাপটে জাঁকিয়ে শীত উত্তরবঙ্গে
advertisement
1/5
উত্তরের পাহাড়ে ফের হাড় হিম ঠান্ডা, কবে থেকে দক্ষিণেও তার প্রভাব, ওয়েদার আপডেট
ঠাণ্ডা ফুরফুরে হওয়ার সঙ্গে সোনালী রোদের আলোয় ঢাকা পাহাড় থেকে সমতল। সময়ে সময়ে আবহাওয়ার বিরাট পরিবর্তন । হঠাৎ করেই উত্তরবঙ্গ জুড়ে উধাও শীত। তাহলে আর কি জাকিয়ে শীত পড়বে না উত্তরবঙ্গে?সেদিকেই তাকিয়ে উত্তরবঙ্গবাসী!
advertisement
2/5
মঙ্গলবার সকাল থেকেই ঝলমলে রোদ সঙ্গে ঠাণ্ডা ফুরফুরে হাওয়া।উত্তরের পাঁচ জেলাতেই রোদের ঝলকানি সঙ্গে পরিষ্কার নীল ঝকঝকে আকাশ। দিনের বেলা পারদের অংক ২০° থেকে ২২° ছুঁই ছুঁই । শীতের দেখা না পেয়ে অস্বস্তিতে উত্তরবঙ্গবাসী।
advertisement
3/5
উত্তুরে কনকনে ঠান্ডা হওয়ার পাশাপাশি ঝলমলে রোদ। চলতি সপ্তাহে ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে শৈলশহর দার্জিলিংয়ে।তবে চলতি সপ্তাহেই ভোল পাল্টাবে উত্তরের আবহাওয়া। ঘন কুয়াশায় ঢাকবে পাহাড় থেকে সমতল।
advertisement
4/5
আই এম ডি অনুযায়ী, আগামী ৪-৫ দিন উত্তরের উপরের দিকের জেলাগুলিতে  শীত আরো বাড়বে,হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি পাত। বৃষ্টির পরেই হুহু করে কমবে পারদ জাকিয়ে পড়বে শীত। আর বেশি দেরি নেই ফের নতুন করে খেল দেখাবে উত্তরের আবহাওয়া।
advertisement
5/5
হওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বৃষ্টির পরেই জাকিয়ে শীত উত্তরের জেলাগুলিতে, হাড় কাঁপানো ঠান্ডায় কাঁপবে গোটা উত্তরবঙ্গবাসী। বৃষ্টির মাঝেই সাদা বরফের চাদরে মুড়বে শৈলশহর দার্জিলিং। ঘন কুয়াশা মেঘে ঢাকা আকাশের সঙ্গে চলবে উত্তুরে হাওয়ার দাপট।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
North Bengal Weather Update: উত্তরের পাহাড়ে ফের হাড় হিম ঠান্ডা, কবে থেকে দক্ষিণেও তার প্রভাব, রইল ওয়েদার আপডেট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল