TRENDING:

North Bengal Weather Today: ৫-এর নিচে দার্জিলিংয়ের পারদ, কনকনে ঠান্ডার মাঝেই ভরপুর কুয়াশা উত্তরবঙ্গে, কেমন থাকবে পাহাড়ের আবহাওয়া! মেগা আপডেট দিল দফতর

Last Updated:
North Bengal Weather Today: উত্তরবঙ্গের হিল স্টেশনগুলিতে এখন জায়গা পাওয়া মুশকিল হয়ে দাঁড়িয়েছে পর্যটকদের কাছে। এমন পরিস্থিতিতে একদিকে যেমন হোটেল রেস্তোরাঁর খোঁজখবর রাখা দরকার, ঠিক সেই রকমই দরকার আবহওয়ার বিস্তারিত তথ্য জেনে নেওয়া।
advertisement
1/5
৫-এর নিচে দার্জিলিংয়ের পারদ, কনকনে ঠান্ডা, ভরপুর কুয়াশা উত্তরবঙ্গে, কেমন থাকবে পাহাড়
সামনেই বড়দিন আর তারপরেই আবার ইংরেজি নতুন বর্ষ। এমন পরিস্থিতিতে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় কাতারে কাতারে ভিড় জমাচ্ছেন পর্যটকরা। বিশেষ করে উত্তরবঙ্গের হিল স্টেশনগুলিতে এখন জায়গা পাওয়া মুশকিল হয়ে দাঁড়িয়েছে পর্যটকদের কাছে। এমন পরিস্থিতিতে একদিকে যেমন হোটেল রেস্তোরাঁর খোঁজখবর রাখা দরকার, ঠিক সেই রকমই দরকার আবহওয়ার বিস্তারিত তথ্য জেনে নেওয়া।
advertisement
2/5
উত্তরবঙ্গের বিভিন্ন জেলা বুধবার সকাল থেকেই দেখা যায় কুয়াশায় মোড়া। পাহাড়ের আকাশ আবার মেঘলা, যদিও মাঝে মাঝে হালকা রোদের দেখা মিলছে। তবে হিমেল হাওয়ায় উত্তরবঙ্গ জুড়ে যেমন তাপমাত্রার পারদ নেমেছে ঠিক সেই রকমই উপভোগ্য আবহাওয়া তৈরি হয়েছে।
advertisement
3/5
বুধবার শিলিগুড়ির আকাশ কুয়াশাচ্ছন্ন থাকার পাশাপাশি হিমেল হাওয়ায় কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে। দার্জিলিংয়ের আকাশ মেঘলা হলেও হালকা রোদের দেখা মিলেছে আর ঠান্ডা সেই রকমই জাঁকিয়ে। দার্জিলিং এখন উপভোগ্য আবহাওয়া পরিণত হয়েছে। দার্জিলিংয়ের মতোই মেঘলা আকাশ, হালকা রোদ আর হিমেল হাওয়ার মিশ্রণে কালিম্পংয়ে ঠান্ডার মুড। উপভোগ্য হয়ে দাঁড়িয়েছে পর্যটকদের কাছে।
advertisement
4/5
অন্যদিকে জলপাইগুড়ি, ডুয়ার্স, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, গঙ্গারামপুর সমস্ত জেলায় বুধবার কুয়াশাচ্ছন্ন ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা অবশ্য কমেছে।
advertisement
5/5
আবহাওয়া দফতরের দেওয়া রিপোর্ট থেকে জানা যাচ্ছে, বুধবার মালদহের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৯ ডিগ্রি সেলসিয়াস, গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিং এর সর্বনিম্ন তাপমাত্রা বুধবার ৪.৮ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ পাঁচ ডিগ্রির নিচে এবং গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১১.৮ ডিগ্রি সেলসিয়াস। কোচবিহারের এদিন সর্বনিম্ন তাপমাত্রা ১২.৬° সেলসিয়াস এবং গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.১ ডিগ্রি সেলসিয়াস। জলপাইগুড়ির বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ১২.৭ ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি সেলসিয়াস। বুধবার আলিপুরদুয়ারের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস। উত্তর দিনাজপুরের এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৩ ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস। এদিন কালিম্পংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৫ ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস। শিলিগুড়ির এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৬ ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণ দিনাজপুরের এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা গতকাল যা রেকর্ড করা হয়েছিল তা থেকে জানা যাচ্ছে ২২.৫ ডিগ্রি সেলসিয়াস।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
North Bengal Weather Today: ৫-এর নিচে দার্জিলিংয়ের পারদ, কনকনে ঠান্ডার মাঝেই ভরপুর কুয়াশা উত্তরবঙ্গে, কেমন থাকবে পাহাড়ের আবহাওয়া! মেগা আপডেট দিল দফতর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল