TRENDING:

North Bengal Weather: চোখ খুলতেই শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা, পয়সা উসুল পর্যটকদের! উপভোগ্য আবহাওয়াই দারুণ ভিউ পাহাড়ে

Last Updated:
North Bengal Weather: গত কয়েকদিন ধরেই মনোরম আবহাওয়া বজায় রয়েছে উত্তরবঙ্গে। ঠিক সেই রকমই বুধবারও মনোরম আবহাওয়াই পাহাড় ঘুরতে যাওয়া পয়সা উসুল পর্যটকদের।
advertisement
1/5
চোখ খুলতেই শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা,পয়সা উসুল পর্যটকদের!উপভোগ্য আবহাওয়াই দারুণ ভিউ পাহাড়ে
গত কয়েকদিন ধরেই মনোরম আবহাওয়া বজায় রয়েছে উত্তরবঙ্গে। ঠিক সেই রকমই বুধবারও মনোরম আবহাওয়াই পাহাড় ঘুরতে যাওয়া পয়সা উসুল পর্যটকদের। কেননা চোখ খুলতেই সকাল সকাল শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘার দেখা মিলেছে। শুধু পাহাড় থেকে নয়, শিলিগুড়ি অর্থাৎ সমতল থেকেও দেখা মিলেছে ঘুমন্ত বুদ্ধের।
advertisement
2/5
বুধবার শিলিগুড়ির আকাশ পরিষ্কার থাকার পাশাপাশি বজায় রয়েছে মনোরম আবহাওয়া, হালকা ঠান্ডা। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
advertisement
3/5
দার্জিলিংয়ের আকাশও শিলিগুড়ির মতোই পরিষ্কার, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫.৬ ডিগ্রি। দার্জিলিং থেকে এদিন স্পষ্ট কাঞ্চনজঙ্ঘা দর্শন পর্যটকদের মুগ্ধ করেছে। দার্জিলিংয়ের মতোই কাঞ্চনজঙ্ঘা দর্শন হয়েছে কালিম্পং থেকেও। কালিম্পংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ৯.৫ ডিগ্রির মধ্যে রয়েছে।
advertisement
4/5
দার্জিলিং শিলিগুড়ি কালিম্পংয়ের মতোই আকাশ পরিষ্কার জলপাইগুড়ি, ডুয়ার্স, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের মতো জেলাতেও।
advertisement
5/5
বুধবার জলপাইগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৬ ডিগ্রি সেলসিয়াস, ডুয়ার্সের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস, আলিপুরদুয়ারের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের কোনও জেলার জন্যই আপাতত আবহাওয়া দফতরের কোনও সতর্কতা জারি নেই। আগামী কয়েকদিন একই রকম আবহাওয়া বজায় থাকবে এমনটাই জানা যাচ্ছে। আর এমন আবহাওয়া বজায় থাকলে তা পর্যটকদের জন্য উপরি পাওনা, তা নিয়ে কোনও সন্দেহ নেই।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
North Bengal Weather: চোখ খুলতেই শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা, পয়সা উসুল পর্যটকদের! উপভোগ্য আবহাওয়াই দারুণ ভিউ পাহাড়ে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল