TRENDING:

North Bengal Weather Forecast: আগামী ৬ দিন সতর্কতা নেই দক্ষিণবঙ্গে, কেমন থাকবে উত্তরবঙ্গ! এসে গেল আবহাওয়ার লেটেস্ট আপডেট

Last Updated:
টানা বর্ষণের পর ধীরে ধীরে পশ্চিমবঙ্গ থেকে বিদায় নিয়েছে বর্ষা। বর্ষা বিদায়ের সঙ্গে সঙ্গে রাজ্যজুড়ে শুরু হয়েছে শুষ্ক আবহাওয়া।
advertisement
1/5
আগামী ৬ দিন সতর্কতা নেই দক্ষিণবঙ্গে, কেমন থাকবে উত্তরবঙ্গ! জানুন
টানা বর্ষণের পর ধীরে ধীরে পশ্চিমবঙ্গ থেকে বিদায় নিয়েছে বর্ষা। বর্ষা বিদায়ের সঙ্গে সঙ্গে রাজ্যজুড়ে শুরু হয়েছে শুষ্ক আবহাওয়া। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় আগামী ছয় দিন সতর্কতা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। এখন প্রশ্ন কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
advertisement
2/5
দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও আগামী ৬ দিন বৃষ্টির কোন পূর্বাভাস দেয়নি আবহাওয়া দফতর। এদিকে উত্তরবঙ্গের আকাশ পরিষ্কার হতেই দেখা দেখা মিলছে বরফ সাদা কাঞ্চনজঙ্ঘার। স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গের পাহাড়ে ঘুরতে আসা পর্যটকরা আপ্লুত।
advertisement
3/5
আবহাওয়ার পূর্বাভাস থেকে জানা যাচ্ছে, বৃহস্পতিবার শিলিগুড়ির আকাশ পরিষ্কার থাকবে। আকাশ পরিষ্কার এবং বর্ষা বিদায়ের সঙ্গে সঙ্গে হালকা শীতের আমেজ ও অনুভব করা যাবে শিলিগুড়িতে।
advertisement
4/5
দার্জিলিংয়ের আকাশ ঝাঁ চকচকে পরিষ্কার। পাহাড় ঘুরতে এসে হাতের মুঠোয় কাঞ্চনজঙ্ঘা দেখে আপ্লুত পর্যটকরা। দার্জিলিং এর মতোই কালিম্পং আকাশ পরিষ্কার ও পর্যটকদের মুগ্ধ করছে তুষার শুভ্র কাঞ্চনজঙ্ঘা।
advertisement
5/5
জলপাইগুড়ি, ডুয়ার্স, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ সমস্ত জেলাতেই বৃহস্পতিবার আকাশ পরিষ্কার থাকবে। এরই সঙ্গে সঙ্গে সকাল ও সন্ধে থেকে হালকা শীতের আমেজ অনুভব করা যাবে। তবে দুপুরে তাপমাত্রা বেশি থাকবে বলেই জানানো হয়েছে।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
North Bengal Weather Forecast: আগামী ৬ দিন সতর্কতা নেই দক্ষিণবঙ্গে, কেমন থাকবে উত্তরবঙ্গ! এসে গেল আবহাওয়ার লেটেস্ট আপডেট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল